ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সন্তানের কোষ্ঠকাঠিন্যে সতর্ক হওয়া দরকার অভিভাবকদের

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০২:১৫:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০২:১৫:৪৮ অপরাহ্ন
সন্তানের কোষ্ঠকাঠিন্যে সতর্ক হওয়া দরকার অভিভাবকদের ফাইল ফটো
ছোট থেকেই পেট পরিষ্কারের সমস্যা সন্তানের? কষ্ট এতটাই যে সে স্নানঘরে ঢুকতেই চায় না? কোষ্ঠ পরিষ্কার না হলে শুধু অস্বস্তি হয় না, খাওয়ার ইচ্ছাও কমে যায়। গ্যাস-বদহজম, পেটব্যথা হয় নিত্যসঙ্গী। ছোটরা অনেক সময় সেই কষ্টের কথা বলতে পারে না। তা ছাড়া, পেট পরিষ্কার না হওয়াকে অনেকেই গুরুত্ব দেন না। তবে চিকিৎসকেরা বলছেন, ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়ানোর পরেও যদি শিশুর কষ্ট না কমে, তা হলে সতর্ক হওয়া দরকার। শুরুতে সঠিক চিকিৎসা হলে, সমস্যার দ্রুত সমাধান হতে পারে। কিন্তু তা যদি না হয়, ভোগান্তির শেষ থাকবে না।

শিশুর কোন উপসর্গগুলি এড়িয়ে যাওয়া উচিত নয়-
· সপ্তাহে অন্তত ২ দিনের বেশি পেট পরিষ্কার না হওয়া
· যন্ত্রণাদায়ক মলত্যাগ
· পেট ব্যথা, যন্ত্রণা, বদহজম
· মলের সঙ্গে রক্ত পড়া
· মলত্যাগ নিয়ে ভীতি
· ক্ষিদে কমে যাওয়া
· শারীরিক অস্বস্তি

চিকিৎসকেরা সতর্ক করছেন, অনেক সময়েই সাধারণ উপসর্গের আড়ালেই লুকিয়ে থাকে বিপদের ঝুঁকি। পেটে একটু আধটু ব্যথা, দুই তিন দিন কোষ্ঠ বা পেট পরিষ্কার না হওয়া এক ব্যাপার। তবে, এই সমস্যাই যদি মাত্রা ছাড়ায়, ঘরোয়া খাবার বা পথ্যে না কমে, তা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। কারণ, সময়ে চিকিৎসা না হলে, আপাত সাধারণ বিষয়ই বড় সমস্যা ডেকে আনতে পারে। এমনকী দিনের পর দিন পেট পরিষ্কার না হলে, পেট ব্যথা, যন্ত্রণার পাশাপাশি সংক্রমণের ঝুঁকিও বাড়ে।

কোষ্ঠকাঠিন্যের সমস্যা কেন হয়
· ফাইবার জাতীয় খাবার মলের মাত্রা ঠিক রাখতে এবং মল পরিষ্কারে সহায়ক। খাবারে ফাইবারের অভাব হলে, পেট পরিষ্কারে সমস্যা হতে পারে।
· পর্যাপ্ত জলের অভাবেও কোষ্ঠ শক্ত হয়ে যেতে পারে। ফল, মলত্যাগের সময়ে প্রচণ্ড কষ্ট।
· পুষ্টিকর খাবারের অভাব, হাঁটাচলা কম হলেও খাবার হজমে সমস্যা হতে পারে, তার ফলে কোষ্ঠের সমস্যা হতে পারে।
· কষ্টের জন্যই শিশু স্নানঘরে যাওয়া এড়িয়ে যেতে পারে, যা অত্যন্ত ক্ষতিকর।
· চেনা সমস্যা ছাড়াও অন্ত্রে কোনও সমস্যা হলে এই ধরনের উপসর্গ দেখা দিতে পারে।

করণীয় কী
· শিশুর খাবার তালিকায় কলা, আপেল, পেঁপের মতো ফল পরিমাণমতো রাখতে হবে। শাকসব্জি বয়স অনুযায়ী খাওয়াতে হবে।
· জল খাওয়া কম হলেও কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়ে। সন্তানকে জল খাওয়ায় উৎসাহ দিতে হবে। তার দৈনন্দিন খাবারে ডাল, ঝোল বা স্যুপ রাখলেও শরীরে খাবারের মাধ্যমে জল যাবে।
· চিপ্‌স, পিৎজা, চকোলেট, ফ্রেঞ্চফ্রাই— এই ধরনের খাবার শিশুদের বড় প্রিয়। তবে নিয়ম করে তা খেলে পুষ্টির অভাব হবে। এই ধরনের খাবারে ফাইবার, পুষ্টি উপাদান নেই। তার ফলেই মলত্যাগে সমস্যা হতে পারে।
· মলত্যাগের জন্য শিশুকে আধুনিক, বিজ্ঞানসম্মত কমোডের ব্যবস্থা করে দিন। বিশেষত কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে একটু উঁচুতে যাতে পা রাখতে পারে, এমন সেট কিনুন।
· পাশাপাশি খুদে যাতে ছোটাছুটি করে খেলে, সেই ব্যাপারেও উৎসাহ দেওয়া দরকার। সারাক্ষণ ফোন দেখলে বা এক জায়গায় বসে থাকলেও, মলত্যাগের সময় কষ্ট হতে পারে।

মলত্যাগ অত্যন্ত যন্ত্রণাদায়ক হলে, মলের সঙ্গে রক্ত পড়লে, শিশু পেটব্যথায় কাঁদলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। ফাইবার জাতীয় খাবার খেয়েও কোষ্ঠ পরিষ্কার না হলে, অন্য উপায়ের ব্যবস্থা করতে পারেন চিকিৎসক। অনেক সময়ে কোষ্ঠ নরম করার জন্য ওষুধেরও দরকার পড়ে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী