ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

অস্ট্রেলিয়া থেকে বহিষ্কার হচ্ছেন মিজানুর রহমান আজহারী

  • আপলোড সময় : ০১-০৪-২০২৬ ১২:৪৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৬ ১২:৪৭:৪৬ অপরাহ্ন
অস্ট্রেলিয়া থেকে বহিষ্কার হচ্ছেন মিজানুর রহমান আজহারী অস্ট্রেলিয়া থেকে বহিষ্কার হচ্ছেন মিজানুর রহমান আজহারী
ইহুদিদের বিরুদ্ধে অ্যাডলফ হিটলারকে 'ঈশ্বরের শাস্তি' হিসেবে প্রশংসা করার অভিযোগে বাংলাদেশি ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীকে অস্ট্রেলিয়া থেকে বহিষ্কার করা হচ্ছে। দেশজুড়ে তার নির্ধারিত বক্তৃতা সফরের মাঝপথেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেইলি মেইল প্রথম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি বক্তা মিজানুর রহমান আজহারীর সামাজিক মাধ্যমে প্রায় এক কোটির বেশি অনুসারী রয়েছে এবং তিনি এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা প্রবাসী সমাজে নিয়মিত বক্তব্য দিয়ে থাকেন।

‘লেগেসি অব ফেইথ’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে ইস্টার উপলক্ষে তিনি অস্ট্রেলিয়া সফরে ছিলেন। ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় তার বক্তব্য দেওয়ার কথা ছিল।

সূত্র মতে, মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয়েছে এবং বর্তমানে তিনি বহিষ্কারের অপেক্ষায় রয়েছেন।

এর আগে যুক্তরাজ্যে তার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল এবং বাংলাদেশেও উগ্র ঘৃণাত্মক বক্তব্যের অভিযোগে তাকে প্রকাশ্যে বক্তব্য দেওয়া থেকে বিরত রাখা হয়েছিল।

অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম জানান, বিভিন্ন কমিউনিটি সংগঠন তার অস্ট্রেলিয়া সফর নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করেছিল।

তিনি বলেন, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেওয়া এক বক্তব্যে আজহারি ইহুদিবিরোধী ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেন, হলোকাস্টের প্রশংসা করেন এবং ইহুদিদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। তিনি ইহুদিদের 'বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী' এবং 'বিষাক্ত কলঙ্ক' বলেও উল্লেখ করেন।

এছাড়া তিনি দাবি করেন, বিশ্বে নানা সমস্যার জন্য ইহুদিরা দায়ী, এমনকি এইডস রোগও তাদের তৈরি—এমন অভিযোগও তুলেছিলেন।

ডুনিয়াম বলেন, আজহারির বক্তব্য কেবল একটি ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং একাধিক সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্যের ধারাবাহিক উদাহরণ।

তিনি আরও জানান, যুক্তরাজ্যে ২০২১ সালে তার প্রবেশ বাতিল করা হয়েছিল এবং বাংলাদেশেও তাকে উগ্রবাদী মতাদর্শ প্রচার ও জনশৃঙ্খলার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করা হয়।

অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ সংগঠনটি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। তারা সতর্ক করে যে, আজহারির বক্তব্য ধর্মীয় উত্তেজনা বাড়াতে পারে এবং উগ্র বক্তব্যকে বৈধতা দিতে পারে।

তবে এই অভিযোগগুলোর বিষয়ে আজহারি বা তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী