ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

কাতার উপকূলে তেলের জাহাজে আঘাত হানল ইরানের মিসাইল

  • আপলোড সময় : ০১-০৪-২০২৬ ০২:০৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৬ ০২:০৬:১৮ অপরাহ্ন
কাতার উপকূলে তেলের জাহাজে আঘাত হানল ইরানের মিসাইল ছবি: সংগৃহীত
কাতার উপকূলে থাকা একটি তেলবাহী ট্যাংকার জাহাজে আঘাত হেনেছে ইরানের ছোড়া মিসাইল। বুধবার (১ এপ্রিল) সকালে এ হামলা হয়।

কাতরের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে সকালে তিনটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। এরমধ্যে দুটি মিসাইল প্রতিহত করতে সমর্থ হয় তাদের সেনারা। কিন্তু একটি মিসাইল তেলের ট্যাংকারে আঘাত হানে।

হামলার শিকার হওয়ার ট্যাংকারটি সরকারি প্রতিষ্ঠান কাতার এনার্জির কাছে লিজ দেওয়া ছিল।

হামলার সময় এতে ২১ জন ক্রু ছিলেন। যাদের সবাইকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

কাতার এনার্জি পরবর্তীতে এক বিবৃতিতে জানায়, তাদের অ্যাকুয়া-১ অপরিশোধিত তেল ট্যাংকারটি আজ সকালে ‘কাতারের উত্তরাঞ্চলীয় জলসীমায়’ মিসাইল হামলার শিকার হয়। কিন্তু এতে ট্যাংকারের কোনো ক্রু আহত হননি এবং পরিবেশেও এর কোনো প্রভাব— অর্থাৎ জাহাজ থেকে তেল সমুদ্রে ছড়িয়ে পড়েনি।

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্লাস্টার মিসাইল ছুড়েছে। যা সরাসরি ইসরায়েলের মধ্যাঞ্চল ও বাণিজ্যিক রাজধানী তেলআবিবে আঘাত হেনেছে।

বুধবার (১ এপ্রিল) ছোড়া এ মিসাইলের বোমা সরাসরি বেনি ব্রাকের একটি বাড়িতে আছড়ে পড়ে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

হিব্রু ভাষার সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, ইরান থেকে মিসাইল ছোড়ার পর মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়া মিসাইল কয়েক জায়গায় আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে।

এরপর সেখানে ছুটে যান উদ্ধারকারীরা। পরবর্তীতে জানা যায়, সর্বশেষ মিসাইল হামলায় ১৪ জন আহত হয়েছেন। এরমধ্যে এক বালিকা গুরুতর আহত হয়েছে। এছাড়া আরও দুজনের অবস্থাও খারাপ। আর ১১ জন সামান্য আহত হয়েছেন। সূত্র: আলজাজিরা

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী