ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় গর্ভবতী কিশোরীর মৃত্যু, বহিষ্কারের মুখে ভারতীয় নাগরিক

  • আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৬:০৬:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৬:০৬:২৮ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় গর্ভবতী কিশোরীর মৃত্যু, বহিষ্কারের মুখে ভারতীয় নাগরিক যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় গর্ভবতী কিশোরীর মৃত্যু, বহিষ্কারের মুখে ভারতীয় নাগরিক
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে উচ্চগতির গাড়ি ধাওয়া শেষে সংঘর্ষে এক গর্ভবতী কিশোরী ও তার অনাগত সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩৩ বছর বয়সী ভারতীয় নাগরিক তরসেম সিংকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে এবং তিনি বহিষ্কারের মুখে পড়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম ডাব্লিউডিটিএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে পুলিশের সঙ্গে উচ্চগতির ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন সিং। ওই দুর্ঘটনায় ১৭ বছর বয়সী গর্ভবতী কিশোরী অ্যাশলি হোমস এবং তার অনাগত সন্তান নিহত হন। প্রসিকিউটরদের মতে, দুর্ঘটনার সময় সিং ঘণ্টায় প্রায় ১০০ মাইল বেগে গাড়ি চালাচ্ছিলেন।

২৩ মার্চ ডার্ক কাউন্টির একটি গ্র্যান্ড জুরি তরসেম সিংয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ গঠন করে। এর মধ্যে রয়েছে অবহেলা ও বেপরোয়া আচরণের ফলে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড। মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, সিংয়ের বিরুদ্ধে ইমিগ্রেশন ডিটেইনার জারি করা হয়েছে। তার জামিন নির্ধারণ করা হয়েছে ১০ লাখ ডলার।

তার বিরুদ্ধে দুটি করে ফৌজদারি অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড, বেপরোয়া হত্যাকাণ্ড এবং গুরুতর যানবাহনজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে যানবাহন দিয়ে হামলা এবং পুলিশ কর্মকর্তার নির্দেশ অমান্য করার অভিযোগ রয়েছে।

ডার্ক কাউন্টি শেরিফের দপ্তর জানায়, ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি এক ডেপুটি সিংকে রেঞ্জ রোভার ভেলার গাড়িতে ঘণ্টায় ১০০ মাইল গতিতে চালাতে দেখেন। তাকে থামার সংকেত দেওয়া হলেও তিনি থামেননি, বরং গতি বাড়ান। এতে প্রায় পাঁচ মাইলব্যাপী পুলিশ ধাওয়া শুরু হয়, যা শেষে ওহাইও স্টেট রুট ৪৭-এ একটি জিপ চেরোকি গাড়ির সঙ্গে সংঘর্ষে শেষ হয়।

সংঘর্ষে সিডনি শহরের বাসিন্দা অ্যাশলি হোমস ঘটনাস্থলেই গাড়ি থেকে ছিটকে পড়েন এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয়। তার সঙ্গে থাকা গাড়ির চালক আহত হলেও সচেতন ছিলেন।

পরে সিংকে গ্রেপ্তার করা হয় এবং কেয়ারফ্লাইটের মাধ্যমে তাকে মিয়ামি ভ্যালি হাসপাতালে নেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ডার্ক কাউন্টি আদালতে ভিডিও লিঙ্কের মাধ্যমে শুনানিতে অংশ নেন সিং, যেখানে একজন দোভাষীর সহায়তা নেওয়া হয়। বিচারক ট্রাভিস ফ্লিহম্যান তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনান। বিচারক যখন জানতে চান তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক কিনা, তখন সিং “না” বলে জবাব দেন।

অভিযোগ গঠনের পর আইসিই জানায়, সিংয়ের বিরুদ্ধে ইমিগ্রেশন ডিটেইনার জারি করা হয়েছে। তিনি বর্তমানে একটি আশ্রয় সংক্রান্ত মামলার সঙ্গেও যুক্ত, ফলে দোষী সাব্যস্ত হলে তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫