ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

৮ ঘণ্টার বেশি শুটিং করতে রাজি নন দীপিকা, মুখ খুললেন কাজল

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০৮:৩৮:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০৮:৩৮:৫৮ অপরাহ্ন
৮ ঘণ্টার বেশি শুটিং করতে রাজি নন দীপিকা, মুখ খুললেন কাজল ৮ ঘণ্টার বেশি শুটিং করতে রাজি নন দীপিকা, মুখ খুললেন কাজল
দিনে ৮ ঘণ্টার বেশি শুটিং করতে রাজি নন দীপিকা পাড়ুকোন। এর পর থেকেই সমাজমাধ্যম জুড়ে শুরু হয়েছে দীপিকা বনাম সন্দীপ রেড্ডি বঙ্গা তরজা। ‘স্পিরিট’ ছবিতে অভিনয় করার জন্য কয়েকটি শর্ত রেখেছিলেন দীপিকা। দিনে ৮ ঘণ্টা শুটিং করবেন এবং ২০ কোটি টাকা পারিশ্রমিক নেবেন। ছবির নির্মাতারা মেনে নেননি অভিনেত্রীর দাবি। তার পরেই বাদ পড়তে হয়েছে তাঁকে। এই প্রসঙ্গে দীপিকার নাম না করে তাঁকে ‘নারীবাদ’ নিয়েও খোঁচা দিয়েছেন সন্দীপ রেড্ডি বঙ্গা। এ বার এই প্রসঙ্গে মুখ খুললেন কাজল।

অভিনেত্রী জানান, তিনিও জীবনে টানা ২০ ঘণ্টা কাজ করেননি। বরং পরিবারকে সময় দেওয়া তাঁর জীবনের অন্যতম উদ্দেশ্য ছিল। অভিনেত্রী সাক্ষাৎকারে বলেছেন, “আমি একসঙ্গে একাধিক ছবির কাজে হাত দিই না। অন্য অভিনেতাদের মতো একসঙ্গে চারটি ছবিতে কোনও দিন অভিনয় করিনি। একটা ছবি শেষ করে অন্য ছবির কাজ শুরু করতাম।” এখানেই শেষ নয়। অভিনেত্রী আরও বলেন, “আমি কোনও দিনই টানা ২০-৩০ ঘণ্টা কাজ করিনি। আমার কাছে স্পষ্ট ছিল, নির্দিষ্ট সময় পর্যন্তই আমি কাজ করব।”

কন্যা নাইসা দেবগনের জন্মের পরেও এই বিষয় নিয়ে স্বামী অজয় দেবগনের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। কাজল বলেছেন, “২০০৮ সালে আমি ‘ইউ মি অউর হম’ ছবির শুটিং চলছিল। আমার বাবা হাসপাতালে ছিলেন। নাইসার বয়স তখন ২ বছর। এই পরিস্থিতিতে ছবির প্রযোজক হিসাবে অজয় সবটা সামাল দিয়েছিল। ওই দেখেছিল, যাতে আমি দ্রুত বাড়ি ফিরতে পারি।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী