ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

হাতির গায়ে রং করে ফোটোশুট! অবোলার মৃত্যুর পরে ফুঁসে উঠলেন, মোদীর কাছে কী আর্জি রূপালির?

  • আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৯:৫১:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৯:৫১:২৪ অপরাহ্ন
হাতির গায়ে রং করে ফোটোশুট! অবোলার মৃত্যুর পরে ফুঁসে উঠলেন, মোদীর কাছে কী আর্জি রূপালির? হাতির গায়ে রং করে ফোটোশুট! অবোলার মৃত্যুর পরে ফুঁসে উঠলেন, মোদীর কাছে কী আর্জি রূপালির?
জয়পুরে একটি হাতির সারা গায়ে গোলাপি রং করা হয়। তার পরে তার পিঠে চেপে ফোটোশুট করেন এক মডেল।

ফের অবোলা প্রাণীর সঙ্গে অন্যায়। ফুঁসে উঠলেন ছোটপর্দার অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিশেষ আর্জি জানালেন তিনি।

সম্প্রতি জয়পুরে একটি হাতির গায়ে গোলাপি রং করে ফোটোশুট করা হয়। তার কিছু দিন পরেই সেই হাতিটির মৃত্যু হয়। ঘটনাটি ছড়িয়ে পড়তেই ক্ষোভ উগরে দিতে থাকেন পশুপ্রেমীরা। পেটা (পিপল ফর দ্য এথিকাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যাল্‌স) ইন্ডিয়ার সমর্থক তথা অভিনেত্রী রূপালিও ঘটনার নিন্দা করেছেন। প্রশ্ন তুলেছেন, কেন বিনোদনের জন্য হাতি বা অন্য অবোলাদের ব্যবহার করা হবে। বহু পশুপ্রেমীরই দাবি, ফোটোশুট বা কোনও শুটিং সংক্রান্ত বিষয়ে অনায়াসেই আজকাল প্রযুক্তির সাহায্য নেওয়া যায়। সেই জায়গায় কেন একটি প্রাণীকে কষ্ট দেওয়া হবে?

জয়পুরে ‘চঞ্চল’ নামে ওই হাতিটির সারা গায়ে গোলাপি রং করা হয়। তার পরে তার পিঠে চেপে ফোটোশুট করেন এক মডেল। চিত্রগ্রাহক ছিলেন রাশিয়ার জুলিয়া বিউরুলেভা। এই ফোটোশুটের কিছু দিন পরেই হাতিটির মৃত্যু হয়। ক্ষোভপ্রকাশ করে রুপালি লিখেছেন, “এই ঘটনায় সারা ভারত ও বিদেশের মানুষ ক্ষুব্ধ হয়েছে।” যদিও ওই চিত্রগ্রাহক তাঁর সমাজমাধ্যমে দাবি করেছেন, হাতির গায়ে সম্পূর্ণ ভেষজ রং ব্যবহার করা হয়েছিল। এই রং পশুদের জন্য নাকি ক্ষতিকর নয়।

ভারতে বিভিন্ন জায়গায় হাতির পিঠে চড়ে ঘোরানো হয়। মোদীর কাছে রূপালির আর্জি, হাতি বা অন্য বন্যপ্রাণীদের ব্যবহার করে এই ধরেন কার্যকলাপ নিষিদ্ধ করা হোক। ইন্দোনেশিয়ায় প্রযুক্তির মাধ্যমে তৈরি নকল হাতির পিঠে পর্যটকদের চড়ানো হয়। বন্যপ্রাণদের সুরক্ষিত রাখতে, ভারতেও যাতে একই ব্যবস্থা করা হয়, সেই আবেদন করেছেন রূপালি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ