ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

তানোরের লব্ব্যাতলা ব্রীজ উদ্বোধন করলেন মুজিবুর রহমান এমপি

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০৬:৪৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০৬:৪৮:৪২ অপরাহ্ন
তানোরের লব্ব্যাতলা ব্রীজ উদ্বোধন করলেন মুজিবুর রহমান এমপি তানোরের লব্ব্যাতলা ব্রীজ উদ্বোধন করলেন মুজিবুর রহমান এমপি
রাজশাহীর তানোর-চৌবাড়িয়া রাস্তার লব্ব্যাতলা ব্রীজ উদ্বোধন করা হয়েছে।

জানা গেছে,শনিবার (৪এপ্রিল) রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাংসদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে ব্রীজ উদ্বোধন করেন। 

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী নুর নাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড, ওবায়দুল্লাহ্, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারী ডিএম আক্কাস, পাঁচন্দর ইউপি জামায়াতের আমির মাওলানা জুয়েল রানা ও মাহাবুর রহমান প্রমুখ। এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

এদিকে দীর্ঘদিনের প্রত্যাশিত এই ব্রীজ ও সংযোগ সড়ক চালু হওয়ায় এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জনগণের জীবনমান উন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, তানোর ও গোদাগাড়ী অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন সেতু, রাস্তা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন,লব্ব্যাতলা ব্রীজ উদ্বোধনের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল হবে। এতে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ জনগণের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি আশা প্রকাশ করেন, উন্নয়নের এই ধারা অব্যাহত রেখে জনগণের কল্যাণে ভবিষ্যতেও আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ