ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

‘মাত্র ১৫ বছরে পর্ন সাইটে ছবি, সহপাঠীরা দেখছে...’, আতঙ্কে দিনকাটে জাহ্নবীর

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০২:০০:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০২:০০:১৯ অপরাহ্ন
‘মাত্র ১৫ বছরে পর্ন সাইটে ছবি, সহপাঠীরা দেখছে...’, আতঙ্কে দিনকাটে জাহ্নবীর ছবি: সংগৃহীত
সোশ্যাল মিডিয়ার গ্ল্যামারের আড়ালে যে এক গভীর অন্ধকারও লুকিয়ে থাকে, তা এখন কারও-ই অজানা নয়। যে পরিস্থিতির শিকার হয়েছেন বহু মানুষ। কেউ জানেন, কেউ হয়তো জানেনও না, তাঁর সঙ্গে কী ঘটে গিয়েছে। ঠিক এমনইভাবে যখন জাহ্নবী কাপুর জানতে পেরেছিলেন, কী ঘটেছিল তাঁর সঙ্গে, তিনিও চমকে উঠেছিলেন। তেমনই এক ব্যক্তিগত অভিজ্ঞতা সামনে আনলেন জাহ্নবী কাপুর। সম্প্রতি এক পডকাস্টে নিজের কৈশোরের এক ভয়াবহ স্মৃতি সকলের সঙ্গে শেয়ার করে নিলেন তিনি।

জাহ্নবীর কথায়, তখন তিনি স্কুলছাত্রী। হঠাৎই একদিন জানতে পারেন, একটি অ্যাডাল্ট-অশ্লীল ওয়েবসাইটে তাঁর নামে ছড়িয়ে পড়েছে বেশ কিছু আপত্তিকর ছবি-ভিডিয়ো। বিষয়টি বুঝে উঠতে না পেরে প্রথমে আতঙ্কে স্তব্ধ হয়ে গিয়েছিলেন তিনি। তাঁর সন্দেহ হয়, ছবিগুলি হয়তো বিকৃত বা কৃত্রিমভাবে তৈরি—যাকে আজকের ভাষায় ‘ডিপফেক’ বলা হয়। কিন্তু সেই সময় এই প্রযুক্তি সম্পর্কে সচেতনতা খুব কম থাকায়, ঘটনাটি তাঁকে গভীরভাবে নাড়িয়ে দেয়।

স্কুলেও বিষয়টি তাঁর কাছে আরও অস্বস্তিকর হয়ে ওঠে। সহপাঠীদের মধ্যে এমন সাইট নিয়ে চর্চা চলত, আর সেই জায়গাতেই নিজের ছবি দেখতে পাওয়া—কিশোরী বয়সে তা সামলানো সহজ ছিল না। জাহ্নবীর কথায়, সেই মুহূর্তে তাঁর মনে হয়েছিল যেন কোনও ভুলের জন্য তাঁকেই দায়ী করা হচ্ছে। ভয়, লজ্জা আর অনিশ্চয়তার চাপে তিনি বিষয়টি নিয়ে তখন কাউকে কিছু বলতে পারেননি।

সময় কেটে গেলেও সে ক্ষত মুছে যায়নি। বরং প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে এই সমস্যার নতুন রূপ সামনে এসেছে। অভিনেত্রীর দাবি, এখনও মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ছবি তাঁর চোখে পড়ে, যেগুলি সম্পূর্ণ কৃত্রিমভাবে (AI) তৈরি। সেখানে তাঁকে এমন পোশাক বা ভঙ্গিমায় দেখানো হয়, যা বাস্তবে কখনও ঘটেনি।

এই ধরনের বিকৃত ছবি তাঁর পেশাগত ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাহ্নবী। কোনও দৃশ্য বা পোশাক নিয়ে আপত্তি জানালে, সেই ভুয়ো ছবিগুলিকেই উদাহরণ হিসেবে তুলে ধরা হতে পারে— যা তাঁকে প্রশ্নের মুখে ফেলতে পারে। তাঁর মতে, এই সমস্যার সবচেয়ে বড় দিক হল—যে ব্যক্তি ছবিগুলি দেখছেন, তাঁর পক্ষে সত্য-মিথ্যা যাচাই করা সবসময় সম্ভব হয় না।

জাহ্নবীর এই অভিজ্ঞতা শুধু একজন অভিনেত্রীর ব্যক্তিগত সমস্যা নয়, বরং বর্তমান সময়ের এক বড় কঠিন পরিস্থিতির স্পষ্ট ছবি। প্রযুক্তির দ্রুত বিকাশ যেমন নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে, তেমনই ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদার প্রশ্নও ক্রমশ জটিল হয়ে উঠছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ