ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

মহানগরীতে চোরাই অটোরিকশাসহ দুই চোর গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৫ ০৪:৫৫:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৫ ০৪:৫৫:০১ অপরাহ্ন
মহানগরীতে চোরাই অটোরিকশাসহ দুই চোর গ্রেপ্তার মহানগরীতে চোরাই অটোরিকশাসহ দুই চোর গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর পবা থানার পারিলা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে স্থানীয়দের সহায়তায় দুই চোরকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো: মুকুল হোসেন (৩৪) ও মো: আশরাফ (৩৮)। মুকুল পবা থানার মাড়িয়া খড়খড়ি এলাকার মো: আসলাম আলীর ছেলে এবং আশরাফ নোয়াখালী জেলার সুধারাম থানার পূর্ব শুল্যাকিয়ার মো: রুহুল আমিনের ছেলে।

রোববার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।

ঘটনার সূত্রে জানা যায়, গত ১৪ জুন অটোরিকশা চালক মো: আনারুল ইসলাম (৪০) প্রতিদিনের মতো ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হন। সকাল সাড়ে ৮টায় রাজশাহী রেলগেট এলাকা থেকে আসামিরা ‘ঘোরাঘুরির’ কথা বলে ঘণ্টা চুক্তিতে রিকশা ভাড়া নেয়।

তারা বিভিন্ন এলাকা ঘুরে পারিলা সিডির মোড় এলাকায় পৌঁছায়। সেখানে নির্জন স্থানে রিকশাচালক প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে রিকশাটি চুরি করে পালানোর চেষ্টা করে। চালক চিৎকার শুরু করলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন এবং পবা থানা পুলিশকে জানায়।

খবর পেয়ে পবা থানার এসআই এস এম আসিব নাসিব সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আসামিদের আটক করেন এবং চোরাই অটোরিকশাটি উদ্ধার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা চুরির কথা স্বীকার করে। জানা যায়, মূল আসামি মুকুল হোসেনের বিরুদ্ধে মাদক ও ডাকাতির একাধিক মামলা রয়েছে এবং একটি গ্রেপ্তারি পরোয়ানাও মুলতবী রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী