ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজশাহী বিভাগের ৬ জেলায় অচল ৬০ আইসিইউ শয্যা, রামেকে জনবল সংকটে বাড়ছে মৃত্যু ঝুঁকি

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০৯:০৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০৯:০৮:২১ অপরাহ্ন
রাজশাহী বিভাগের ৬ জেলায় অচল ৬০ আইসিইউ শয্যা, রামেকে জনবল সংকটে বাড়ছে মৃত্যু ঝুঁকি রাজশাহী বিভাগের ৬ জেলায় অচল ৬০ আইসিইউ শয্যা, রামেকে জনবল সংকটে বাড়ছে মৃত্যু ঝুঁকি
রাজশাহী বিভাগের অন্তত ছয় জেলায় আধুনিক যন্ত্রপাতি ও শয্যা প্রস্তুত থাকলেও জনবল সংকটে প্রায় ৬০টি আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) শয্যা কার্যত অচল হয়ে আছে। দক্ষ চিকিৎসক ও প্রশিক্ষিত সেবিকার অভাবে দীর্ঘদিন ধরে এসব আইসিইউ চালু করা সম্ভব হয়নি, ফলে সংকটজনক রোগীদের চিকিৎসা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
 
স্বাস্থ্য সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় আইসিইউ সুবিধা থাকলেও অধিকাংশই ব্যবহারহীন। এতে কোটি টাকার যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়েছে।

জেলা পর্যায়ে আইসিইউ সেবা বন্ধ থাকায় গুরুতর রোগীদের বিভাগীয় শহর রাজশাহীতে পাঠানো হচ্ছে। তবে এখানেও চাহিদার তুলনায় শয্যা কম থাকায় প্রতিদিন গড়ে ৪০ জন রোগী আইসিইউর জন্য অপেক্ষায় থাকছেন।

অপেক্ষমাণদের মধ্যে অনেকেই চিকিৎসা না পেয়ে মৃত্যুর মুখে পড়ছেন বলে অভিযোগ রয়েছে।

বিশেষ করে শিশুদের হাম, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগ বাড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে ৪৩ শয্যার একটি আইসিইউ ইউনিট চালু থাকলেও তা এখনো সরকারিভাবে অনুমোদিত নয়। নিয়ম অনুযায়ী কমপক্ষে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে আছেন মাত্র একজন। জনবল সংকট মোকাবেলায় শিক্ষার্থী ও অস্থায়ী কর্মীদের দিয়ে কোনোমতে সেবা চালানো হচ্ছে।

স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, আইসিইউ পরিচালনায় অ্যানেস্থেসিওলজিস্ট বা ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক এবং প্রশিক্ষিত নার্স অপরিহার্য। কিন্তু দীর্ঘদিন ধরে এসব পদে নিয়োগ না হওয়ায় সংকট দিন দিন বাড়ছে।

তারা দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং বিদ্যমান অবকাঠামো কার্যকর করার দাবি জানিয়েছেন। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ