ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ খাটের তোষকের নিচে মিললো ৪ লাখ টাকার হেরোইন! মাদক কারকারী গ্রেফতার বাঘায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু রাজশাহীতে সারের সংকট নেই, গুদামে পর্যাপ্ত মজুত রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক সুরা আহযাব অর্থ সহ! লালপুরে নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন বিষয়ে নারী সমাবেশ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের পত্রকথা ও রিলস প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ রাজশাহীতে পুলিশের অভিযানে জুয়াড়ি ও মাদক কারবারী সহ গ্রেফতার ২৮ পীরগঞ্জের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজের চারা বিতরণ করা হয় সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান পীরগঞ্জের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজের চারা বিতরণ করা হয় পীরগঞ্জের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজের চারা বিতরণ করা হয় মফস্বল সাংবাদিকদের সংকট-সম্ভাবনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের মতবিনিময় স্বপ্নের ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মদ্যপান করলেও শরীরের ক্ষতি হবে না! টিপস দিলেন খোদ চিকিৎসক

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৩:১৫:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৩:১৫:৫১ অপরাহ্ন
মদ্যপান করলেও শরীরের ক্ষতি হবে না! টিপস দিলেন খোদ চিকিৎসক প্রতিকী ছবি
উইকএন্ড মানেই পার্টি, আর পার্টি মানেই মদ—এই চেনা সমীকরণের মাঝে সতর্কবার্তা দিলেন ক্যানসার বিশেষজ্ঞ ডা. বর্তিকা বিষ্বানি। তাঁর স্পষ্ট বক্তব্য, “মদ একেবারে না খাওয়াই ভাল, কিন্তু যারা সোশ্যাল ড্রিঙ্কার, অন্তত কিছু ভুল যেন না করেন।”

সম্প্রতি একটি ভিডিওতে তিনি পাঁচটি বড় ভুলের কথা তুলে ধরেছেন, যা মদ্যপানের সময় এড়ানো অত্যন্ত জরুরি। তাতে মদ খেলেও ক্ষতি হওয়ার ঝুঁকি খানিকটা এড়ানো যাবে।

প্রথমেই ‘বিঞ্জ ড্রিঙ্কিং’ নিয়ে সতর্ক করেছেন চিকিৎসক। অল্প সময়ের মধ্যে অতিরিক্ত মদ্যপান করলে শরীরে তৈরি হয় অ্যাসিট্যালডিহাইড —যা লিভারের জন্য বিষাক্ত। এটি ‘গ্রুপ ওয়ান কার্সিনোজেন’ অর্থাৎ ক্যানসারের ঝুঁকি বাড়ায়। এর ফলে মাথাব্যথা, বমি, ঘাম, মাথা ঘোরা ও হার্টবিট বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

দ্বিতীয়ত, মদের সঙ্গে ধূমপান একেবারেই না করার পরামর্শ দিয়েছেন তিনি। বলছেন, “এ দু’টি একসঙ্গে নিলে প্রভাব যোগ হয় না, গুণিতক হারে বাড়ে।” ফলে স্বাস্থ্যের ঝুঁকি প্রায় ২১ গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। একই সতর্কতা ‘ভেপিংয়ে’র ক্ষেত্রেও প্রযোজ্য—এটিও সমান ক্ষতিকর।

তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল খালি পেটে মদ্যপান। অনেকেই অভ্যাসবশত বা ‘সহ্যশক্তি’ দেখাতে গিয়ে খালি পেটে মদ খান, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে শরীরে অ্যালকোহল দ্রুত শোষিত হয়, ফলে ক্ষতির আশঙ্কা বহুগুণ বেড়ে যায়।

চতুর্থত, একাধিক ধরনের মদ মেশানো নিয়েও সতর্ক করেছেন ডা. বিষ্বানি। এতে অনেক সময় কতটা অ্যালকোহল নেওয়া হচ্ছে, তার হিসেব থাকে না। ফলে শরীরে বেশি পরিমাণে অ্যাসিট্যালডিহাইড তৈরি হয়, যা পরের দিনের হ্যাংওভার তো বাড়ায়ই, পাশাপাশি দীর্ঘমেয়াদি ক্ষতির ঝুঁকিও বাড়ায়।

সবশেষে তাঁর বার্তা, পার্টি করুন, আনন্দ করুন, কিন্তু সীমা বুঝে। কারণ আনন্দের মুহূর্ত যেন শেষ পর্যন্ত হাসপাতালের ইমার্জেন্সি-তে না গড়ায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খাটের তোষকের নিচে মিললো ৪ লাখ টাকার হেরোইন! মাদক কারকারী গ্রেফতার

খাটের তোষকের নিচে মিললো ৪ লাখ টাকার হেরোইন! মাদক কারকারী গ্রেফতার