ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মান্দায় কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ খাটের তোষকের নিচে মিললো ৪ লাখ টাকার হেরোইন! মাদক কারকারী গ্রেফতার বাঘায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু রাজশাহীতে সারের সংকট নেই, গুদামে পর্যাপ্ত মজুত রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক সুরা আহযাব অর্থ সহ! লালপুরে নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন বিষয়ে নারী সমাবেশ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের পত্রকথা ও রিলস প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ রাজশাহীতে পুলিশের অভিযানে জুয়াড়ি ও মাদক কারবারী সহ গ্রেফতার ২৮ পীরগঞ্জের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজের চারা বিতরণ করা হয় সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান পীরগঞ্জের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজের চারা বিতরণ করা হয় পীরগঞ্জের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজের চারা বিতরণ করা হয় মফস্বল সাংবাদিকদের সংকট-সম্ভাবনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের মতবিনিময় স্বপ্নের ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

গরমের মরসুমে সব্জি টবেই ফলাতে পারেন

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৩:৩০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৩:৩০:৫৯ অপরাহ্ন
গরমের মরসুমে সব্জি টবেই ফলাতে পারেন ছবি: সংগৃহীত
শাকসব্জি বাজার থেকে কেনাই যায়। তবে নিজে যত্ন করে বড় করা গাছে ফলন হলে, তা আলাদাই তৃপ্তি দেয়। হোক অল্প, তবু বাগানের সব্জি খাওয়ার আনন্দ অন্য রকম। গরমের মরসুমে বসিয়ে ফেলতে পারেন বেশ কয়েকটি গাছ। তালিকায় রাখবেন কী কী?

লাউ
লাউ মোটামুটি গ্রীষ্ম থেকে বর্ষা— সব সময়ই মেলে। লাউ যেমন উপকারী তেমনই সহজ চাষ করা। বর্ষায় গাছ ভাল হয়, তবে বেশ কিছু প্রজাতি আছে যা গরমেও চাষ করা যায়। লাউ চাষে ক্ষার এবং অম্লবিহীন মাটি লাগে। মূল গভীরে প্রবেশ করতে পারে না বলে অনুর্বর মাটিতে লাউ হয় না। লাউ চাষের জন্য মাটিতে যথেষ্ট পরিমাণে গোবর সার দেওয়া দরকার। জল নিষ্কাশন ব্যবস্থা ভাল না হলে গাছের গোড়ায় জল জমতে পারে। তাতেই শিকড় পচে যাবে। লাউগাছ ছোট থাকলে ১০-১২ ইঞ্চির টব ভাল। তবে বড় হলে আরও বড় টব দরকার। গাছ বেড়ে ওঠার জন্য অন্তত ৬ ঘণ্টা রোদের দরকার। গরমকালে জলের দরকার হয় বেশি।

বেগুন
বেগুনও বছরভর চাষ হয়। বর্ষার পরে বসালেই গাছ ভাল হয়, তবে গ্রীষ্মকালীন প্রজাতির চারা ব্যবহার করে এপ্রিলেও গাছ বসাতে পারেন। সেক্ষেত্রে বেশি তাপ থেকে গাছ বাঁচাতে হবে। দোআঁশ ও এঁটেল-দোআঁশ মাটিই বেগুনের জন্য সব থেকে ভাল। নাইট্রোজেন, ফসফেট, পটাশ সার গাছের বেড়ে ওঠার জন্য জরুরি। এই গাছের জন্য ঝুরঝুরে এবং হালকা মাটির প্রয়োজন।

কাঁচালঙ্কা
মে মাসেই বসাতে পারেন কাঁচালঙ্কা। দোআঁশ বা বেলে- দোঁআশ মাটি এই গাছের জন্য ভাল। চারা বড় হলে ৫-৬ ঘণ্টা সূর্যালোকের প্রয়োজন হয়। গাছের গোড়ায় জল বসলে, শিকড়ের ক্ষতি হবে, তাই জল নিষ্কাশন ব্যবস্থাটিও ভাল হওয়ার দরকার। লঙ্কা গাছ বড় হলে যদি কোন‌ও একদিকে ঝুঁকে যায় তাহলে একটি লাঠি দিয়ে লঙ্কার গাছকে সোজা করে দাঁড় করিয়ে রাখুন। মাটি, সার ও জলের পরিমাণ খেয়াল রাখতে হবে নিয়মিত। তা হলেই সময়ান্তরে লঙ্কা ফলবে গাছে। গাছের পাতায় যদি পিঁপড়ে বা মাকড়সার উৎপাত হয়, তা হলে নিম তেল স্প্রে করতে পারেন। লঙ্কা গাছ ঠিকমতো বাড়লে বছরে অন্তত দু’বার লঙ্কা পাবেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
খাটের তোষকের নিচে মিললো ৪ লাখ টাকার হেরোইন! মাদক কারকারী গ্রেফতার

খাটের তোষকের নিচে মিললো ৪ লাখ টাকার হেরোইন! মাদক কারকারী গ্রেফতার