ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৩:৪১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৩:৪১:০৩ অপরাহ্ন
ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান (বাঁয়ে) ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সংগৃহীত ছবি
বিএনপি ক্ষমতা গ্রহণের পর ধীরে ধীরে বরফ গলছে ঢাকা-দিল্লির সম্পর্কে। এর মাঝেই মরিশাসে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেয়ার আগে ২ দিনের সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পরদিন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন খলিলুর রহমান ও হুমায়ুন কবির। এছাড়া, দেশটির বাণিজ্য এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
 
নির্বাচনের পর ভারতীয়দের জন্য ভিসা কার্যক্রম পুরোদমে চালু হলেও এখনো বাংলাদেশিদের জন্য সব শ্রেণির ভিসা চালু করেনি নয়া দিল্লি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, নিরাপত্তা ইস্যু সমাধান করে স্বাভাবিকের সম্পর্কের দিকে এগোতে হবে দুদেশকে। এছাড়া, জ্বালানি সংকট নিয়ে বিশ্বজুড়ে চলা অস্থিরতায় দিল্লির কাছে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব থাকতে পারে ঢাকার।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও গবেষক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, ভারত একটা বিশেষ দলের সঙ্গেই সম্পর্ক করছিল। ওই দলের ঘরানার বাইরের কাউকেই তারা গুরুত্ব দিচ্ছিল না। সেই জায়গাটায় পরিবর্তন আনার চেষ্টা দিল্লি করবে বলে মনে করি।   

চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তির মেয়াদ। দ্রুত এ নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দিয়ে বিশ্লেষকরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনায় চীন ও ভারতের অর্থায়নের প্রস্তাব নিয়ে কৌশলী হতে হবে সরকারকে।

সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, ‘কয়েক মাস সময় হাতে আছে। আগ্রহের সঙ্গে আমাদের আলোচনায় যেতে হবে। টেকসই সমাধানের দিকে আমাদের এগিয়ে যাওয়া উচিত।’
 
অন্যদিকে, আসামসহ সীমান্তবর্তী রাজ্যগুলোর সঙ্গে নিরাপত্তা ইস্যু জোরালভাবে তুলে ধরতে পারে দিল্লি।
 
এম হুমায়ুন কবির বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলে যারা গোলযোগ তৈরি করতে পারে, তাদেরকে কোনো সহায়তা দেয়া হবে না-- এ নিরাপত্তাটা ভারত পেলে তাদের দিক থেকে যে আশঙ্কাটা আছে, সেটা আর থাকবে না।  
 
নতুন বাস্তবতায় পারস্পারিক স্বার্থ বজায় রেখে কূটনৈতিক তৎপরতা চালানোর পরামর্শ বিশ্লেষকদের।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী