ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ট্রাম্পের ‘মানসিক ভারসাম্য’ নিয়ে প্রশ্ন মার্কিন রাজনীতিতে

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৪:১০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৪:১০:০৫ অপরাহ্ন
ট্রাম্পের ‘মানসিক ভারসাম্য’ নিয়ে প্রশ্ন মার্কিন রাজনীতিতে ছবি: সংগৃহীত
ইরানকে উদ্দেশ করে কড়া ও আক্রমণাত্মক ভাষায় হুমকি দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তার সাম্প্রতিক বক্তব্যে উদ্বেগ প্রকাশ করে একাধিক মার্কিন রাজনীতিক এখন তার মানসিক সুস্থতা নিয়েই প্রশ্ন তুলছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে কঠোর ভাষায় সতর্ক করেন। একই সঙ্গে তিনি ইরানের জ্বালানি ও পরিবহন অবকাঠামোর ওপর বড় ধরনের হামলার হুমকিও দেন।

এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার ট্রাম্পের বক্তব্যকে ‘উন্মাদের প্রলাপ’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এ ধরনের মন্তব্য যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং মিত্রদের সঙ্গে সম্পর্ককে দুর্বল করছে।

স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স ট্রাম্পের আচরণকে ‘বিপজ্জনক ও মানসিকভাবে ভারসাম্যহীন’ বলে উল্লেখ করেছেন। তিনি কংগ্রেসকে দ্রুত হস্তক্ষেপ করে যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এছাড়া সিনেটর ক্রিস মারফি ট্রাম্পের কর্মকাণ্ডকে ‘চরম উন্মাদনা’ বলে উল্লেখ করে মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের প্রসঙ্গ তোলেন। এই সংশোধনী প্রয়োগ করা হলে প্রেসিডেন্টকে দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করা যেতে পারে এবং ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করতে পারেন।

অন্যদিকে, ট্রাম্পের সাবেক ঘনিষ্ঠ সহযোগী মার্জোরি টেলর গ্রিনও তার কড়া সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, ট্রাম্প ‘মানসিক ভারসাম্য হারিয়েছেন’ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত।

বর্তমান সংকটের কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালি, যা বিশ্বে তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে এই প্রণালি বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে এবং বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ইরান ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির যথাযথ ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত তারা প্রণালি পুনরায় চালু করবে না। ফলে যুক্তরাষ্ট্রের আলটিমেটাম এবং ইরানের শর্তের কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে।

বিশ্লেষকদের মতে, দ্রুত কূটনৈতিক সমাধান না এলে এই সংকট আরও গভীর হতে পারে এবং এর প্রভাব বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তায় গুরুতরভাবে পড়তে পারে। সূত্র: দ্য গার্ডিয়ান

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী