ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নামাজে নিয়মিত হওয়ার ৩ উপায়

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৪:১৬:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৪:১৬:০৭ অপরাহ্ন
নামাজে নিয়মিত হওয়ার ৩ উপায় ছবি: সংগৃহীত
ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজ আদায়ে কোনো প্রকার গড়িমসির সুযোগ নেই। অনেক সময় আমাদের কাছে নামাজ পড়া এক ধরনের বোঝা মনে হয়। এই মানসিকতা শুধু আমাদের নিরুৎসাহিতই করে না, বরং অলসতার কারণে পাঁচ ওয়াক্ত নামাজ কাজা হওয়ার পথ তৈরি করে। অথচ নিয়মিত নামাজ পড়ার মাধ্যমে মহান আল্লাহ আমাদের ওপর যে রহমত নাজিল করেন, অবহেলার কারণে আমরা তা থেকে বঞ্চিত হই।

নামাজ আদায়ে অলসতা কাটাতে এবং নিয়মিত হতে নিচের তিনটি উপায় অনুসরণ করা যেতে পারে:

১. নামাজকে বিরতি হিসেবে ভাবুন
সারাদিনের কর্মব্যস্ততার মাঝে নামাজকে বোঝা মনে না করে রিফ্রেশমেন্ট হিসেবে দেখুন। দিনে মাত্র পাঁচবার পাঁচ মিনিটের জন্য একটি বিরতি এভাবে ভাবলে নামাজ পড়া অনেক সহজ হয়ে যাবে।

২. মানসিক প্রশান্তির মাধ্যম
নামাজের এই সময়টুকু নিজের মনকে শান্ত করার সময় হিসেবে কাজে লাগান। এমন ভাবনা সারাদিনের দুশ্চিন্তা ও এলোমেলো ভাবনাগুলো ঝেড়ে ফেলে নতুন করে কাজের শক্তি সঞ্চয় করতে দারুণ সাহায্য করবে। এতে আপনার কাজের উৎপাদনশীলতাও বাড়বে।

৩. একান্ত ব্যক্তিগত সময়
নামাজকে নিজের জন্য একান্তে সময় কাটানোর সুযোগ হিসেবে গ্রহণ করুন। নামাজ আপনার জন্য নির্ধারিত এমন কিছু মুহূর্ত, যেখানে আপনি মহান আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন। জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর কাছে সাহায্য ও দিকনির্দেশনা চাওয়ার এর চেয়ে ভালো মাধ্যম আর নেই।

আপনি যখন আপনার সব সুখ-দুঃখ এবং দুশ্চিন্তার কথা মহান আল্লাহর কাছে মন খুলে বলবেন, তিনি আপনার পথ চলা সহজ করে দেবেন এবং সব বাধা দূর করে দেবেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী