ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসুল (সা.)-এর দৈহিক গঠন পুঠিয়ায় ইউএনওর অভিযানে গুদামে ৩৩০ বস্তা অননুমোদিত সার জব্দ মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালা ওসিকে অযোগ্য অ্যাখা দিয়ে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার উত্তর আমেরিকা ট্যুরে বিটিএসের নতুন রেকর্ড সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর রাজশাহী মহানগরীতে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ ইয়েমেনে মুহুর্মুহু বিমান হামলা সৌদি আরবের আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম মার্কিন রাস্তা থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প জামায়াতকর্মীর বাবার গুদামে সরকারি চাল, ভিডিও করায় মারধর খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী কারাগার থেকে পালিয়ে ২৫ মাস আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না সার নিয়ে অনিয়ম ঠেকাতে মাঠে পুঠিয়া উপজেলা প্রশাসন, নজরদারিতে ২১ সার ডিলার মব করে গণপিটুনির পর মামলা, ২২ দিন পর জামিনে মুক্ত সেই শিক্ষক

ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০১:০৩:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০১:০৩:১৯ অপরাহ্ন
ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মেরিনা ডেল রে-এর একটি অ্যাপার্টমেন্ট ভবন থেকে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতার ছেলের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। বাংলাদেশি বংশোদ্ভুত তরুণ প্রকৌশলী শাকিব আলী (৩২) উক্ত অ্যাপার্টমেন্টে একাই বসবাস করতেন বলে জানা গেছে। তার রহস্যজনক মৃত্যুরর কারণ এখনো জানা যায়নি। তবে হার্ট অ্যাটাক বলে অনেকেই ধারণা করছেন। নিহত শাকিব জর্জিয়া অঙ্গরাজ্যের সুপরিচিত চিকিৎসক, আটলান্টা প্রবাসী আওয়ামীলীগ নেতা ও ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)’র কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী মানিক  ও শাকিরা আলী বাচ্চির একমাত্র ছেলে।    

বিস্বস্ত একটি সুত্র জানায় ছেলের সঙ্গে প্রায় প্রতিদিনই  যোগাযোগ ডা.মানিক ও তার স্ত্রী শাকিরা আলী বাচ্চির। গত ৩/৪ দিন ধরে ছেলেকে  ফোন করে ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। এতে তাদের মনে নানা সন্দেহ দেখা দেয়। সোমবার সকালে ক্যালিফোর্নিয়ার মেরিনা ডেল রে-এর ছেলের অ্যাপার্টমেন্টে গিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

শাকিব পেশায় একজন আমাজন-এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চাকুরির সুবাদে মাত্র ৬ মাস আগে তিনি ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান।  

প্রকৌশলী শাকিব আলীর অকাল মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতাকর্মী, জর্জিয়া বাংলাদেশ সোসাইটি ও  ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)’র কর্মকর্তারা পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করেছেন।

শাকিব আলীর মৃত্যুতে জর্জিয়াসহ গোটা যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। জর্জিয়া বাংলাদেশ সোসাইটির সভাপতি আরেফিন বাবুল দুঃসময়ে আলী পরিবারকে সাহায্য করতে ইতোমধ্যে লস অ্যাঞ্জেলেসের পথে রওয়ানা দিয়েছেন দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে,  লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানা সম্মেলনের  চেয়ারপারসন রবিউল করিম বেলাল, নির্বাহী সচিব খালেদ আহমেদ রউফ, সহ-সভাপতি মোহাম্মদ রহমান জহির, আহবায়ক ড. জয়নুল আবেদীন,আহবায়ক কমিটির প্রেসিডেন্ট মোয়াজ্জেম চৌধুরী, সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ ইকবাল, সাবেক চেয়ারপারসন অ্যাটর্নি মোহাম্মদ আলমগীর, রেহান রেজা, মাসুদ চৌধুরী রব, জসিম উদ্দিন, সহ-সচিব এন্থনি পিউস গোমেজ, নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ মাহিন উদ্দিন দুলাল  শাকিব আলীর মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার

মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার