ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

শ্রীদেবীর মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন মেয়ে জাহ্নবী কাপুর

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০১:৫৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০১:৫৪:৩৮ অপরাহ্ন
শ্রীদেবীর মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন মেয়ে জাহ্নবী কাপুর ছবি: সংগৃহীত
বলিউডে দিন দিন নিজ গুণে শক্ত অবস্থান তৈরি করে নিচ্ছেন জাহ্নবী কাপুর। তবে একটা সময় কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন তিনি। মা শ্রীদেবী কাপুরের হঠাৎ মৃত্যুতে জীবন এলোমেলো হয়ে যায় তার। মাকে নিয়ে সম্প্রতি একটি পডকাস্টে মুখ খুলেছেন জাহ্নবী।

মাকে হারানোর পর অসম্ভব মানসিক আঘাতের শিকার হয়েছিলেন তিনি। এছাড়া বেঁচে থাকতে তার মাকেও মানসিক যন্ত্রণার শিকার হতে হয়। যদিও মানুষের মৃত্যু হলে সকলেই তার প্রতি সদয় হয়ে যান।

২০১৮ সালে তার 'ধড়ক' মুক্তির ঠিক আগে মাকে হারানোর বিষয়ে কথা বলেন অভিনেত্রী। তিনি জানান, মায়ের মৃত্যুর পর কীভাবে তিনি হঠাৎ করেই পরিণত হয়ে ওঠেন। তিনি মায়ের উপর নির্ভরশীল ছিলেন।

কিন্তু মা হারানোর পর তিনি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শুরু করেন। তিনি আরও জানান, এই সময়ে তিনি কিছু মানুষকে নিজের জীবনে এনে ভুল করেছিলেন, যা তার মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলেছিল।

জাহ্নবী জানান শ্রীদেবীর মৃত্যু একটা শূন্যতা তৈরি করেছিল। তিনি শুধু একজন অভিভাবককেই হারাননি, বরং তার বাবার সেই রূপটিকেও হারিয়েছেন, যা শ্রীদেবী জীবিত থাকাকালীন ছিল। তিনি তার মায়ের রসবোধ এবং যেভাবে তিনি তার পরিবারকে গড়ে তুলেছিলেন, তা খুব মিস করেন।

জাহ্নবী সুযোগ পেলে তার মাকে কী বার্তা দিতেন চান? এই প্রশ্নে তিনি জানান, অতীতে মায়ের সংগ্রামকে সম্মান না করার জন্য তিনি অনুশোচনা করেন। তার মতে, শ্রীদেবী অল্প বয়সে কাজ শুরু করলেও, তিনি তার সন্তানদের সঙ্গে কেবল নিজের সুখের গল্পগুলোই ভাগ করে নিতেন।

জাহ্নবী বলেন, ‘আমি মায়ের পথচলা দেখেছি। অনেকেই উনার সঙ্গে ভালো ব্যবহার করতেন না। অনেকেই তাকে ‘ঘরভাঙানী’ বলে ডাকত। এই সব কথাই মায়ের মাথায় ঘুরপাক খেয়েছে এবং তার চিন্তাভাবনার ওপর এর ব্যাপক প্রভাব পড়েছে কিন্তু মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই একটা মানুষের সম্বন্ধে ভালো বলে যখন তিনি মারা যান।’

উল্লেখ্য যে, শ্রীদেবীর আগে বনি কাপুর অর্জুন কাপুর ও অংশুলা কাপুরের মা মোনা কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। পরে তিনি মোনাকে ছেড়ে শ্রীদেবীকে বিয়ে করেন। সূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ