ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

জামালপুরে অটোরিকশা চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০২:১৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০২:১৮:২৫ অপরাহ্ন
জামালপুরে অটোরিকশা চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত
জামালপুরের ইসলামপুরে ভুট্টা ক্ষেত থেকে জুয়েল শেখ (৩০) নামের এক অটোরিকশা চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম সংগরপুর এলাকায় ভুট্টা ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জুয়েল শেখ মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের আবু হানিফের ছেলে।

জানা যায়, সকালে ভুট্টা ক্ষেতে বস্তাবন্দি মরদেহ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে বস্তায় থাকা হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে। জুয়েল সোমবার থেকে নিখোঁজ ছিলেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম গাজী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের মরদেহ জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী