ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০২:৩০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০২:৩০:১৪ অপরাহ্ন
রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু ছবি: সংগৃহীত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। 

বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১২৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত মোট ৪২৯ জন রোগী এই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে, শুরু থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত হয়ে মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, হামের উপসর্গে একদিনে এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ১৮ জন রোগী ভর্তি হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন শিশু। চিকিৎসকরা তারা অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ