ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০৩০ ঘিরে জরুরি সতর্কতা, প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন-জাপান ইরানের সঙ্গে সামরিক সংঘাত দ্রুতই শেষ হতে পারে: ট্রাম্প পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন সাংবাদিকবৃন্দ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিঃ ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক কারকারী গ্রেপ্তার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষের জয়, অনিয়মের অভিযোগ জামায়াত প্রার্থীর সৌদি আরবের আগুনে নিহত আরও নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবার সিসাদূষণ প্রতিরোধে রাবিতে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থের র‍্যালি-মানববন্ধন পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান ফেনীতে বসতবাড়ি থেকে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ১ বর্তমান বিশ্বে সবচেয়ে সহজে বিসর্জন দেওয়া হচ্ছে মানুষের জীবন: প্রধান বিচারপতি নগরীজুড়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯ বোয়ালিয়ায় বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার মাদক কারবারি প্রিভেল কাজীহাটা নতুন জামে মসজিদের নির্মাণকাজ পরিদর্শনে রাসিক প্রশাসক শিশুদের বই পড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে চারজনের কারাদ- সহ গ্রেপ্তার ২৪ গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে মাদক সেবনের দায়ে দুইজনের ৭ দিনের কারাদণ্ড

ইরানের শর্ত মেনেই কি শেষ হচ্ছে যুদ্ধ?

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০১:৪৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০১:৪৯:২১ অপরাহ্ন
ইরানের শর্ত মেনেই কি শেষ হচ্ছে যুদ্ধ? ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যজুড়ে ৪০ দিনেরও বেশি সময় ধরে চলা এক ভয়াবহ আঞ্চলিক সংঘাতের পর বুধবার (৮ এপ্রিল) সকালে ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এতে সম্মত হয়েছে তেহরানও। এরপরই আলোচনায় এসেছে ইরানের দেয়া ১০ দফা পরিকল্পনা।

ট্রাম্প বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের কাছে একটি ‘কার্যকর’ ১০ দফা প্রস্তাব পাঠিয়েছে, যা আলোচনার ভিত্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং ইরানের সঙ্গে ‘অতীতের বিরোধের’ বিভিন্ন বিষয়ের ‘প্রায় সবকটিতেই’ সমঝোতা হয়েছে।
 
এই ১০ দফা প্রস্তাবটির কোনো আনুষ্ঠানিক সংস্করণ নেই। তবে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সি ইরানের প্রতিক্রিয়ার বিস্তারিত বিবরণ প্রচার করেছে:
 
১. যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নীতিগতভাবে কোনো আগ্রাসন না চালানোর নিশ্চয়তা
 
২. হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা
 
৩. ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি মেনে নেয়া
 
৪. সব প্রাথমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা
 
৫. সব সেকেন্ডারি বা গৌণ নিষেধাজ্ঞা প্রত্যাহার 

৬. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব রেজুলেশন বা প্রস্তাব বাতিল
 
৭. আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিচালনা পর্ষদের সব সিদ্ধান্ত বাতিল
 
৮. ইরানকে ক্ষতিপূরণ দেয়া
 
৯. ওই অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার
 
১০. লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধসহ সব ফ্রন্টে যুদ্ধের অবসান
 
এসব প্রস্তাব এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবে এগুলো সম্ভাব্য আলোচনার ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে বলে ইঙ্গিত দেয়া হয়েছে। সূত্র: রয়া নিউজ

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে  ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯

নগরীজুড়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯