ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

চার বার বিয়ে, সাত বার প্রেম, তবু অতৃপ্ত জেনিফার!

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০২:২২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০২:২২:৩৩ অপরাহ্ন
চার বার বিয়ে, সাত বার প্রেম, তবু অতৃপ্ত জেনিফার! জেনিফার লোপেজ। ছবি: সংগৃহীত
বার বার প্রেমে পড়েছেন। ‘এটাই সঠিক প্রেম’— ভেবে একাধিক বার বিবাহবন্ধনেও আবদ্ধ হয়েছেন। তার পরেও জেনিফার লোপেজের জীবনে হাহাকার! সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রীর দাবি, আজও নাকি খাঁটি ভালবাসা খুঁজছেন তিনি।

অভিনেত্রী-গায়িকার জীবনীপঞ্জি বলছে, ভালবাসার জন্য চিনি চার বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সঙ্গী বদলেছেন সাত বার। এ প্রসঙ্গে কথা উঠতেই জেনিফারের কণ্ঠে স্পষ্ট হতাশা। তিনি জানিয়েছেন, তাঁর জীবনে এখনও প্রকৃত প্রেম আসেনি! তার জন্য তিনি দায়ী করেছেন তাঁর প্রাক্তনদের। জেনিফার বলেছেন, “আমি ভালবাসার অযোগ্য নই। যাঁরা এসেছিলেন, তাঁরা আমায় সঠিক ভাবে ভালবাসতে পারেননি। কেবল, আংটি, বাড়ি এ সবেই মন দিয়েছেন। জাগতিক জিনিসের প্রতিই তাঁদের মনোযোগ ছিল বেশি।”

কেন জেনিফার প্রকৃত প্রেমের হদিশ পেলেন না আজও? সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। জবাবে অভিনেত্রী জানিয়েছেন, তিনি উপলব্ধি করেছেন, তাঁর অতীত সম্পর্কগুলো ব্যর্থ। তার কারণ, তিনি নিজেকে ভালবাসতেন না! তাই হয়তো ‘সঠিক ভালবাসা’ দাবি করতে পারেননি প্রাক্তনদের থেকে। এখানেই শেষ নয়। সাক্ষাৎকারে জেনিফারের আরও দাবি, মন থেকে সাড়া পাননি বলেই মার্ক অ্যান্টনি এবং বেন অ্যাফ্লেকের মতো ‘হাই-প্রোফাইল’ ব্যক্তির সঙ্গে প্রেমে থাকা সত্ত্বেও বিয়ে করেননি। ব্যক্তিগত জীবনে ‘অসুখী’ জেনিফার অবশেষে বুঝতে পেরেছেন, এই ধরনের অভিজ্ঞতা আদতে নিজেকে ভালবাসতে শেখায়। নিজেকে ভাল রাখতে অভিনেত্রী ভবিষ্যতে নিজের মনের আরও যত্ন নেবেন বলে জানান।

একই সঙ্গে আরও একটি ভুল করবেন না বলে জানিয়েছেন জেনিফার। তিনি আগে নিজের প্রেমজীবন নিয়ে খোলামেলা আলোচনা করতেন। আগামী দিনে তাতেও আড়াল টানবেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী