ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

তানোরে অবসরকালীন শিক্ষক-কর্মচারীগনের মাঝে চেক বিতরণ

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০৬:২১:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০৬:২১:২৩ অপরাহ্ন
তানোরে অবসরকালীন শিক্ষক-কর্মচারীগনের মাঝে চেক বিতরণ তানোরে অবসরকালীন শিক্ষক-কর্মচারীগনের মাঝে চেক বিতরণ
বাংলাদেশ শিক্ষক সমিতি, রাজশাহী তানোর উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক ভোজ, অবসরকালীন শিক্ষক-কর্মচারীগনের মাঝে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় তানোর উপজেলার কলমা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার আহ্বায়ক মো. হজরত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা রাশিসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাহাবুদ্দীন এবং বারী’র সদস্য সচিব মো. সাহাদত হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা শাখা বারী’র সভাপতি মো. আহসান হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক বলেন, এ ধরনের একটি গুরুত্বপূর্ণ সভায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমিও একসময় শিক্ষকতা করেছি। শিক্ষকতা একটি অত্যন্ত সম্মানজনক ও মর্যাদাপূর্ণ পেশা।

তিনি বলেন, বর্তমান সময়ে শিক্ষকরা ধীরে ধীরে আদর্শ ও নৈতিকতা থেকে বঞ্চিত হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। যতদিন যাচ্ছে, সমাজে শিক্ষকদের নৈতিক অবস্থান কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ছে। তাই শিক্ষকদের নিজ নিজ মর্যাদা ও সম্মান অটুট রাখতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষকদের জাতীয়করণের দাবির সঙ্গে আমরা একমত। এই যৌক্তিক দাবি আমি সরকারের কাছে উপস্থাপন করব।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে শিক্ষকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন, যা অতি দ্রুত বাস্তবায়ন করা হবে।

শেষে তিনি বলেন, রাজশাহী জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষকদের জন্য যতটুকু করা সম্ভব, তা করার সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।

আলোচনা সভা শেষে অবসরকালীন শিক্ষক-কর্মচারীগনের মাঝে চেক বিতরণ করেন প্রধান অতিথি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ