ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

অজ্ঞাতপরিচয় পুরুষের গোপনাঙ্গের সঙ্গে জুড়ে যায় তাঁর ছবি! ভয়াবহ অভিজ্ঞতা জনিতার

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৫ ০৬:৩২:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৫ ০৬:৩২:০২ অপরাহ্ন
অজ্ঞাতপরিচয় পুরুষের গোপনাঙ্গের সঙ্গে জুড়ে যায় তাঁর ছবি! ভয়াবহ অভিজ্ঞতা জনিতার ছবি: সংগৃহীত
মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। কিন্তু সত্যিই কি মহিলারা নিরাপদ? গায়িকা জনিতা গান্ধী ভয়াবহ অভিজ্ঞতা সামনে আনতেই এই প্রশ্ন ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। শুধু পথেঘাটে নয়, নেটমাধ্যমেও অপ্রস্তুত হতে হয় মহিলাদের। তেমনই একটি অভিজ্ঞতার কথা জানালেন জনিতা।

সমাজমাধ্যমে একটি অশালীন ও আপত্তিকর ছবি ঘিরে সমস্যায় জড়িয়েছিলেন তিনি। অভিযুক্তকে যথাযোগ্য জবাবও দিয়েছিলেন জনিতা। সাক্ষাৎকারে গায়িকা বলেছেন, “ইনস্টাগ্রামে ট্যাগ করলে তা দেখা যায়। একদিন আমি দেখি, কেউ আমাকে ট্যাগ করেছে। আমাকে সেই ব্যক্তি ‘ক্লোজ় ফ্রেন্ডস্‌’-এ যোগ করে নিয়েছে। আমি তার ইনস্টাগ্রাম স্টোরি দেখতে গিয়ে চমকে যাই।”

জনিতা দেখেন, সেই ব্যক্তি গোপনাঙ্গের সঙ্গে জুড়ে দিয়েছেন জনিতার ছবি। গায়িকা বলেন, “বিষয়টি খুবই বিরক্তিকর ছিল। এগুলো সাধারণত এড়িয়ে যাই। কিন্তু এ তো স্পষ্ট হেনস্থা। সঙ্গে সঙ্গে আমি ওই পোস্টটি বাতিল করার জন্য আবেদন করেছিলাম সমাজমাধ্যমে।”

কিন্তু সমাজমাধ্যমে কেন এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়? এই প্রসঙ্গে জনিতা বলেন, “আমার মনে হয়, ওরা আসলে দৃষ্টি আকর্ষণ করতে চায়। এদের কোনও কাজ নেই। এই ধরনের বিষয়ের জন্য আমি অনেককেই ব্লক করে দিয়েছি। আমার কিছু যায় আসে না। কিন্তু আমার মা যদি দেখেন, আমার ছবির সঙ্গে এই সব করা হচ্ছে, তাঁর কেমন লাগবে! আমি আমার পরিবারকে রক্ষা করতে চাই।”

জন্মসূত্রে জনিতা কানাডার বাসিন্দা। তবে বরাবরই বলিউডের গান পছন্দ করেন। বলিউডে ‘হোয়াট ঝুমকা’, ‘সোনি সোনি’, ‘দ্য ব্রেকআপ সং’, ‘দিল কা টেলিফোন’-এর মতো গান গেয়েছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী