ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

নগরীতে পরিবহনকালে বিপুল পরিমান গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার ৪

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৫ ০৯:৩৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৫ ০৯:৩৪:৩০ অপরাহ্ন
নগরীতে পরিবহনকালে বিপুল পরিমান গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে পরিবহনকালে বিপুল পরিমান গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার ৪
রাজশাহী নগরীতে অভিনব কায়দায় বিপুল পরিমান গাঁজা বিপুল মাদক পরিবহনকালে ৪জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১৪ জুন) দুপুর আড়াইটায় মহানগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর বাইপাসের অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজি ও ১০ কেজি ২৮০ গ্রাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: মোঃ রিয়াজ (২৫), সে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার জগদিসপুর চা-বাগান এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে, লিপি বেগম (৩২), সে একই এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ও মোঃ বাবুলের স্ত্রী, একই থানার নারায়নপুর ইটাখোলা মৃত ওলি মিয়ার ছেলে জিয়াউর রহমান (৪০), সিএনজি ড্রাইভার মোঃ সোহাগ আলী (২৬), সে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সাতরশিয়া বুজপাড়া গ্রামের মোঃ সাইদুল ইসলামের ছেলে।

রবিবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, এর আভিযানিক দল জানতে পারে, সিলেট-হবিগঞ্জ থেকে কতিপয় মাদক কারবারি যাত্রী বেশে বিপুল পরিমান গাঁজা সিএনজি যোগে পরিবহন করে রাজশাহী মহানগরীর দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে বেলপুকুর মোড়ে অবস্থান করে র‌্যাব সদস্যরা। পরে বর্ণীত সিএনজি নিকটে আসলে সংকেত দিয়ে থামানো হয়। এ সময় সিএনজিতে তল্লাশী চালিয়ে ১০কেজি ২৮০ গ্রাম গাঁজা জব্দ করা হয় এবং যাত্রীবেশে সিএনজিতে থাকা ৪জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। 

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আন্তঃজেলা সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য বলে স্বিকার করে। তারা সীমান্তবর্তী এলাকা থেকে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দায় ভিন্ন ভিন্ন বাস ও সিএনজিতে যাত্রীবেশে ও পণ্য পরিবহণের আড়ালে গাঁজা রাজশাহী মহানগরী ও চাঁপাইনবাবগঞ্জ-সহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল।

এ ব্যপারে গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মহানগরীর বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেএকটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে বেলপুকুর থানা পুলিশ।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫