ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

আত্মা দিয়ে ভালবাসব তোমাকে’, সম্পর্ক জোড়া লাগল মালাইকা-অর্জুনের

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৫ ১০:১১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৫ ১০:১১:২৮ অপরাহ্ন
আত্মা দিয়ে ভালবাসব তোমাকে’, সম্পর্ক জোড়া লাগল মালাইকা-অর্জুনের আত্মা দিয়ে ভালবাসব তোমাকে’, সম্পর্ক জোড়া লাগল মালাইকা-অর্জুনের
দীর্ঘ ছ’বছর সম্পর্কে থাকার পরে গত বছর বিচ্ছেদের পথে হেঁটেছিলেন মালাইকা অরোরা ও অর্জুন কপূর। বলিউডে তাঁদের এক সময়ে ‘পাওয়ার কাপল’ বলেও ডাকা হত। তাই এই জুটির বিচ্ছেদে মন ভেঙেছিল অনুরাগীদের। তার পর কেটে গেছে অনেকটা সময়ে। চলার পথে মুখোমুখি হলেও পরস্পরকে এড়িয়ে গিয়েছেন তাঁরা। কিন্তু ফের কি সেই সম্পর্কে জোড়া লাগছে? রবিবার মালাইকার একটি পোস্ট দেখে এমনই প্রশ্ন অনুরাগীদের।

রবিবার একগুচ্ছ ছবি ভাগ করে নেন মালাইকা। কোথাও তিনি বাড়ির বারান্দায় বসে রোদস্নান করছেন। কোথাও দেখা যায়, তাঁর পোষ্যকে। পাশাপাশি ভালবাসা নিয়ে মধ্যযুগের কবি রুমির লেখা একটি উক্তিও তুলে ধরেন মালাইকা। উক্তিটি হল, “আমি তোমাকে আমার হৃদয় দিয়ে বা বুদ্ধি দিয়ে ভালবাসব না। বুদ্ধিভ্রম হতে পারে, আবার হৃদ্‌স্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। বরং আমি তোমাকে আমার আত্মা দিয়ে চিরন্তন ভালবাসব।”

হঠাৎ ভালবাসা নিয়ে মালাইকার এমন পোস্ট দেখে অবাক অনুরাগীরা। এই পোস্ট অর্জুন কপূর ‘লাইক’ করতেই তাঁরা আরও বেশি করে চমকে যান। তা হলে কি ফের সম্পর্কে ফিরতে চলেছেন মালাইকা ও অর্জুন? এই জল্পনাই নতুন করে ঘনীভূত হয়েছে।

গত বছর জুন মাসে মালাইকা-অর্জুনের বিচ্ছেদের খবর প্রথম শোনা গিয়েছিল। দু’জনের এক ঘনিষ্ঠ সূত্রও বিচ্ছেদের জল্পনায় সিলমোহর দিয়েছিলেন। বিচ্ছেদ হলেও নাকি সৌজন্য বজায় থাকবে, জানিয়েছিলেন সেই সূত্র। কিন্তু তার পরেই অর্জুনের জন্মদিনে মালাইকার অনুপস্থিতি চোখে পড়ে অনুরাগীদের। তবে মালাইকার বাবার মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে পৌঁছে গিয়েছিলেন অর্জুন। দুঃসময়ে প্রাক্তন প্রেমিকার পাশে ছিলেন তিনি। সম্পর্ক বা বিচ্ছেদ নিয়ে কখনওই প্রকাশ্যে কিছু জানাননি মালাইকা। যদিও এক অনুষ্ঠানে অর্জুন জানিয়েছিলেন, তিনি সম্পূর্ণ ‘সিঙ্গল’। কিন্তু রবিবার মালাইকার এই পোস্ট দেখে নেটাগরিকেরা নতুন করে প্রশ্ন তুলছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী