ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু হয়েছে ইজ়রায়েলে

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৫ ১০:২৬:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৫ ১০:২৬:৩১ অপরাহ্ন
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু হয়েছে ইজ়রায়েলে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু হয়েছে ইজ়রায়েলে
ইজ়রায়েলের সঙ্গে সংঘাতের তৃতীয় দিনে ‘বন্ধু’কে পাশে পেল ইরান। ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু হল ইজ়রায়েলে। একইসঙ্গে তেল আভিভ থেকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে। ইজ়রায়েলের বাহিনী জানিয়েছে, তাদের নিশানায় ছিলেন হুথিদের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মুহাম্মদ আল-ঘামারি। যদিও ইজ়রায়েলের ক্ষেপণাস্ত্রে তাঁর কোনও ক্ষতি হয়েছে কি না, এখনও স্পষ্ট নয়। ইজ়রায়েলি সংবাদমাধ্যমও তা নিশ্চিত করেনি।

পশ্চিম এশিয়ায় ইরানের অন্যতম সহায়ক ইয়েমেনের হুথিরা। এই গোষ্ঠী বরাবর ইরান সমর্থিত। গাজ়ায় প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইজ়রায়েলের যুদ্ধেও হুথিরা হামাসের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু গত শুক্রবার থেকে ইরানের সঙ্গে ইজ়রায়েলের যে সশস্ত্র সংঘাত চলছে, তাতে এই প্রথম অন্য কোনও দেশের সমর্থন পেল তেহরান। ইজ়রায়েলের সঙ্গে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র সংঘাত পশ্চিম এশিয়ার উত্তেজনা আরও বাড়িয়ে দিল।

রবিবার হুথিদের তরফে আনুষ্ঠানিক ভাবে সাম্প্রতিক সংঘাতে ইরানের প্রতি সমর্থন ঘোষণা করা হয়েছে। তাদের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়েইয়া সারেয়া জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মধ্য ইজ়রায়েলের জাফ্‌ফা শহরকে লক্ষ্য করে পর পর অনেক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইজ়রায়েলের সেনাবাহিনীকে অপরাধী (ক্রিমিনাল) বলে উল্লেখ করে তিনি বলেছেন, ‘‘এটা নির্যাতিত প্যালেস্টাইনি এবং ইরানিদের জয়। অপরাধী ইজ়রায়েলি সেনার বিরুদ্ধে ইরানের অভিযানের সমর্থনে আমাদের এই অভিযান।’’

শনিবার রাত এবং রবিবার ভোরের মধ্যে ইজ়রায়েল থেকেও পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইয়েমেনের দিকে। ইজ়রায়েলি সংবাদমাধ্যমের দাবি, হামলার সময়ে হুথিদের চিফ অফ স্টাফ ঘামারি বৈঠক করছিলেন। তাঁর কমান্ড সদর দফতরেই ক্ষেপণাস্ত্র ফেলা হয়েছে। সেই এলাকায় রাস্তা আটকে অ্যাম্বুল্যান্স নিয়ে আসতে দেখা গিয়েছে হুথিদের। তবে কী হয়েছে, তা স্পষ্ট নয়। ঘামারি নিজে ইরানে প্রশিক্ষিত। ইরান এবং ইয়েমেনের হুথিদের সঙ্গে সংযোগ রক্ষায় তাঁর ভূমিকাই সবচেয়ে বড়।

পরমাণু চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে ইরানের মতবিরোধের মাঝেই গত শুক্রবার তেহরানে ক্ষেপণাস্ত্র বর্ষণ করে ইজ়রায়েল। তাতে মৃত্যু হয় ইরানের চার শীর্ষ সেনাকর্তা এবং ন’জন পরমাণু বিজ্ঞানীর। এই হামলার পাল্টা দিতে শুরু করে ইরানও। তাদের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ইজ়রায়েলের দুই বড় শহর জেরুসালেম এবং তেল আভিভে সাইরেন বেজে চলেছে। নাগরিকদের আশ্রয়ে (শেল্টার) চলে যেতে বলছে প্রশাসন। ভেঙে পড়েছে একাধিক বাড়িও। যে দিন ইজ়রায়েল ইরানে হামলা চালিয়েছিল, সে দিনই তাদের ওয়েস্ট ব্যাঙ্কে একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। ইজ়রায়েল দাবি করেছিল, ইয়েমেন থেকে হুথিরা ওই ক্ষেপণাস্ত্র ছুড়েছে। কিন্তু হুথিরা সেই দাবি অস্বীকার করেছিল। এ বার সংঘর্ষের তৃতীয় দিনে অবশেষে তারাও ইজ়রায়েলের বিরুদ্ধে ঘোষিত হামলা শুরু করল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী