ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নগরীর রাজপাড়ায় রাতের আঁধারে পুকুর ভরাট! ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের

  • আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৫:১৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৫:১৩:৫১ অপরাহ্ন
নগরীর রাজপাড়ায় রাতের আঁধারে পুকুর ভরাট! ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের নগরীর রাজপাড়ায় রাতের আঁধারে পুকুর ভরাট! ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের
রাজশাহী নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটপাড়া কামালখাঁর মোড় এলাকায় অবৈধভাবে আরও একটি পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। 

শনিবার গভীর রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ২০ থেকে ২৫ জন যুবকের প্রহরায় পুকুর ভরাটের কাজ চলছিল, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পুকুরটির মালিক মিলন| তবে পুকুরটি মাসুদ নামের এক ব্যক্তিকে দিয়ে ভরাট করাচ্ছেন।

তারা আরও বলে, নগরীর রাজপাড়া থানার অদূরেই এই কার্যক্রম চলছে| তারা দাবি করেন, স্থানীয় প্রভাবশালী একটি মহল রাতের আঁধারে পুকুরটি ভরাট করাছেন।

এলাকাবাসী আরও জানান, এই থানা এলাকায় ইতোমধ্যে একটি পুকুর ভরাট হয়েছে। এটি দ্বিতীয় ঘটনা| ফলে নগরীর জলাধার হারিয়ে যাওয়ায় পরিবেশগত ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, একদিকে সভা-সেমিনারে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার কথা বলা হয়ে থাকে, অন্যদিকে বাস্তবে নগরীর পুকুরগুলো একের পর এক ভরাট হয়ে যাচ্ছে। ভরাকৃত পুকুর পূণরায় খননের দাবি জানান তারা।

পরিবেশবিদরা বলছেন, নগরীর পুকুর ও জলাধার বৃষ্টির পানি ধারণ এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু অবৈধভাবে এসব পুকুর ভরাট হওয়ায় বর্ষা মৌসুমে শহরের রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়ে নগরবাসী। একইসঙ্গে গ্রামাঞ্চলে তিন ফসলি জমিতে অপরিকল্পিত পুকুর একাধীক পুকুর খনন অব্যাহত রয়েছে। ফলে বর্ষায় ফসলের ক্ষতিও বাড়ছে।

এলাকাবাসী জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পুকুরটি পুনরায় খননের দাবি জানিয়েছেন।

এ ব্যপারে পুকুর মালিকের ছেলে মাসুমের মুঠো ফোনে একাধীকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
 
জানতে চাইলে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান, পুকুর ভরাটের বিষয়টি আমার জানা নেই| খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি বলেও জানান তিনি|  পক্ষ থেকে গোলাম তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মোঃ মহিনুল হাসান। তিনি জানান, পুকুর ভরাটের বিষয়টি আমি জেনেছি। ইতিমধ্যে একজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ