ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বৈচিত্রের মাঝে ঐক্যের বন্ধনে রাজশাহীতে উদযাপিত হবে পহেলা বৈশাখ

  • আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৫:৩৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৫:৩৮:২২ অপরাহ্ন
বৈচিত্রের মাঝে ঐক্যের বন্ধনে রাজশাহীতে উদযাপিত হবে পহেলা বৈশাখ বৈচিত্রের মাঝে ঐক্যের বন্ধনে রাজশাহীতে উদযাপিত হবে পহেলা বৈশাখ
আগামী মঙ্গলবার পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ। বৈচিত্রের মাঝে ঐক্যের বন্ধনে সারাদেশের ন্যায় রাজশাহীতেও সকলের অংশগ্রহণে সুষ্ঠু, সুন্দর, জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে ৩০ চৈত্র সকাল নয়টায় জেলা শিল্পকলা একাডেমি ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে রাজশাহী সিমলা পার্কে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে।

পহেলা ˆবশাখ সকাল ৭টায় রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা হতে শিশু একাডেমি পর্যন্ত ˆবশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৭টায় শিশু একাডেমিতে জাতীয় সংগীত ও এসো হে ˆবশাখ গান পরিবেশন করা হবে। সকাল পৌঁনে আটটায় একই স্থানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে।

১ ও ২ বৈশাখ দুই দিনব্যাপী শিশু একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে নববর্ষের মেলা। মেলার ১ম দিন গম্ভীরা, আলকাপ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নৃত্য ও পুতুল নাট্য আয়োজন করা হবে। মেলার দ্বিতীয় দিন বাউল ও লোক গান এবং যাত্রাপালার আয়োজন করা হবে। সুবিধাজনক সময়ে বাংলাদেশ শিশু একাডেমিতে রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

পহেলা বৈশাখ সুবিধাজনক সময়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগার, সকল হাসপাতাল, শিশু পরিবার ও শিশু সদনে খৈ, মুড়ি, মুড়কি ও বাতাসার মতো ঐতিতহ্যবাহী খাবারের ব্যবস্থা করা হবে। শিশু পরিবারের শিশুদের নিয়ে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কারাবন্দীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্ব স্ব ব্যবস্থাপনায় জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ উদযাপন করা হবে।

দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী বরেন্দ্র গবেষণা জাদুঘর এবং রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা শিশু-কিশোর, শিক্ষার্থী, প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রবেশমূল্য ছাড়া দর্শনের জন্য উম্মুক্ত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ