ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ইটালির মেলোনিকে বিয়ের প্রস্তাব দেওয়া উগান্ডার ‘রাজপুত্র’-এর নজর এ বার তুরস্কে

  • আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৯:৫১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৯:৫১:০৪ অপরাহ্ন
ইটালির মেলোনিকে বিয়ের প্রস্তাব দেওয়া উগান্ডার ‘রাজপুত্র’-এর নজর এ বার তুরস্কে ছবি: সংগৃহীত
তুরস্কের কাছে অদ্ভূত দুই দাবি করে আবার সংবাদের শিরোনামে উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা। তাঁর প্রথম দাবি, ১০০ কোটি মার্কিন ডলার দিতে হবে! আর দ্বিতীয় দাবি, তুরস্কের সবচেয়ে সুন্দরী মেয়েকে তাঁর হাতে তুলে দিতে হবে। তিনি বিয়ে করবেন! কেন হঠাৎ এমন দাবি করলেন কাইনেরুগাবা, তা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়ে গিয়েছে। এ-ও জানিয়েছে, তুরস্ক যদি ৩০ দিনের মধ্যে ওই শর্ত পূরণ করতে ব্যর্থ হয়, তবে তাদের সঙ্গে সব রকম কূটনৈতিক সম্পর্ক ভেঙে দেওয়া হবে। শুধু তা-ই নয়, উগান্ডার রাজধানী কাম্পালায় স্থিত তুরস্কের দূতাবাস বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে কাইনেরুগাবা।

কাইনেরুগাবা উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনির পুত্র। শনিবার নিজের এক্স হ্যান্ডলে পর পর কয়েকটি পোস্ট করেন। তাতে নিজের দাবি জানিয়েছেন তিনি। সেই পোস্টে কাইনেরুগাবা জানিয়েছেন, সোমালিয়ায় জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে উগান্ডার দীর্ঘ দিনের সামরিক অবদানের জন্য টাকার দাবি করছেন। তাঁর দাবি, সোমালিয়ায় অবকাঠামো চুক্তি এবং সেখানকার বন্দর এবং বিমানবন্দর পরিচালনা থেকে লাভবান হচ্ছে তুরস্ক। অথচ উগান্ডা প্রায় দু’দশক ধরে আফ্রিকান ইউনিয়ন মিশনের মাধ্যমে আল-কায়েদা এবং ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠী আল শাবাবের জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বদায়িত্ব পালন করছে। সেই কারণে তুরস্কের কাছে ‘নিরাপত্তা লাভ্যংশ’ দাবি করলেন কাইনেরুগাবা।

একই সঙ্গে কাইনেরুগাবা লেখেন, ‘‘তুরস্ক থেকে ১০০ কোটি মার্কিন ডলার পাওয়ার পাশাপাশি আমি সে দেশের সবচেয়ে সুন্দরী মহিলাকে স্ত্রী হিসাবে চাই।’’ তার পরেই তাঁর সতর্কবার্তা, এই শর্ত পালন করতে ব্যর্থ হলে কাম্পালা তাদের আকাশসীমায় তুরস্কের বিমান ঢুকতে দেবে না। একই সঙ্গে আঙ্কারার সঙ্গে সব রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণাও করেছেন। একই সঙ্গে এ-ও বলেন, ‘‘তুরস্কের জন্য বিষয়টা খুব সহজ। হয় তারা আমাদের অর্থ পরিশোধ করুক, নয়তো আমি এখানে তাদের দূতাবাস বন্ধ করে দেব। তার জবাবে ওরা যদি উগান্ডার দূতাবাস বন্ধ করে দেয়, তাতে কোনও সমস্যা নেই।’’ কাইনেরুগাবা ক্ষোভ, কাম্পালাকে পিছন থেকে ছুরি মারছে আঙ্কারা।

কাইনেরুগাবার এ ধরনের মন্তব্য নতুন নয়। ২০২২ সালের অক্টোবরে তিনি ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির উদ্দেশে বিয়ের প্রস্তাব দেন। তিনি জানান, যদি মেলোনি তাঁকে বিয়ে করতে রাজি হন তবে ১০০টি গরু দেবেন। পরে অবশ্য পুত্রের এ ধরনের মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হয় মুসেভেনিকে। আবার এক বার কাইনেরুগাবার মন্তব্য বিতর্কের জন্ম দিল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী