ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

হাঙ্গেরিতে ১৬ বছর পর অরবানের পতন, নতুন প্রধানমন্ত্রী ম্যাগিয়ার

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৩:১৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৩:১৩:৩৩ অপরাহ্ন
হাঙ্গেরিতে ১৬ বছর পর অরবানের পতন, নতুন প্রধানমন্ত্রী ম্যাগিয়ার ছবি: সংগৃহীত
টানা ১৬ বছর ক্ষমতায় থাকার পর অবশেষে পরাজয়ের মুখ দেখলেন ভিক্টর অরবান। হাঙ্গেরির রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত তার শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে নতুন ইতিহাস গড়েছেন ৪৫ বছর বয়সী নেতা পিটার ম্যাগিয়ার।
নতুন প্রধানমন্ত্রী

প্রাথমিক ফলাফল অনুযায়ী, প্রায় ৯৮ শতাংশ ভোট গণনা শেষে ম্যাগিয়ারের দল তিসজা পার্টি বিপুল জয় পেয়েছে। দলটি ১৩৮টি আসন পেতে যাচ্ছে বলে জানা গেছে।

অন্যদিকে অরবানের দল ফিদেস পেয়েছে মাত্র ৫৫টি আসন, আর কট্টর ডানপন্থী আওয়ার হোমল্যান্ড পার্টি পেয়েছে ৬টি আসন।

এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল রেকর্ড ৭৯ শতাংশ, যা গণতান্ত্রিক হাঙ্গেরির ইতিহাসে অন্যতম সর্বোচ্চ। এ নিয়ে ম্যাগিয়ার বলেন, ‘এর আগে কখনো এত মানুষ ভোট দেয়নি এবং কোনো দল এত শক্তিশালী ম্যান্ডেট পায়নি।’

এই বিপুল জয়ের মাধ্যমে সংবিধান পরিবর্তনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথেও এগিয়ে গেছেন ম্যাগিয়ার।

সমর্থকদের উদ্দেশে বিজয় ভাষণে তিনি বলেন, ‘আমরা পেরেছি। একসাথে আমরা এই শাসনব্যবস্থার অবসান ঘটিয়েছি।’

অন্যদিকে, পরাজয় স্বীকার করে ভিক্টর অরবান নিজেই ফোন করে ম্যাগিয়ারকে অভিনন্দন জানান। পরে এক বক্তব্যে তিনি বলেন, ‘এই ফলাফল স্পষ্ট এবং কষ্টদায়ক। এখন আমাদের সামনে নিজেদের ভুল শুধরে নেওয়ার সময়।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী