ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১১তম সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৩:১৯:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৩:১৯:২৮ অপরাহ্ন
রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১১তম সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১১তম সভা অনুষ্ঠিত
রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির ১১তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় রাসিক প্রশাসক নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের যথাযথভাবে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

সভায় গত ১১ মার্চ ২০২৬ তারিখে অনুুষ্ঠিত গঠিত কমিটির ১০ম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়ীকরণ, রাজশাহী সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন হাট বাজার ও ফেরিঘাট ১৪৩৩ বঙ্গব্দ মেয়াদে ইজারা প্রদানের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, সিটি কর্পোরেশনের রাজস্ব আয় বৃদ্ধির স্বার্থে পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের বিষয়, আগামী ২০.০৪.২০২৬ খ্রি. তারিখে সিটি কর্পোরেশন কর্তৃক ৩০টি ওয়ার্ডে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে হাম রুবেলা টিকা প্রদান ক্যাম্পেইনসহ বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  

সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, রাসিকের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, সড়ক ও জনপথের তত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ তাছমিনা খাতুন, নেসকোর তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম চৌধুরী, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমান, ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা রাজশাহীর বিভাগীয় উপ-পরিচালক নুর আখতার জান্নাতুল ফেরদৌস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মোস্তাক আহমদ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়কের প্রতিনিধি সহকারী প্রকৌশলী ছাইদুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি প্রোগ্রামার মোঃ মামুন, পরিচালক স্বাস্থ্য কার্যালয়ের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ