ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

আলকারাজকে হারিয়ে ফের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ইতালীয় তারকা

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৩:৩২:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৩:৩২:৪৫ অপরাহ্ন
আলকারাজকে হারিয়ে ফের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ইতালীয় তারকা ছবি: সংগৃহীত
‘কড়া চ্যালেঞ্জ’, ‘তীব্র প্রতিদ্বন্দ্বিতা’… শব্দবন্ধগুলো লঘু। ইয়ানিক সিনার বনাম কার্লোস আলকারাজের লড়াই এখন কার্যত প্রজন্মের সংঘাতে এসে দাঁড়িয়েছে। এই মহারণে এবার বাজিমাত ইতালির টেনিস তারকার। মন্টে কার্লো মাস্টার্স ফাইনালে স্ট্রেট সেটে জিতে শুধু ট্রফিই নয়, ফিরে পেলেন বিশ্বের এক নম্বরের আসনও। স্কোরলাইন—৭-৬(৫), ৬-৩। দেখতে সহজ। কিন্তু কোর্টে লড়াই ছিল টানটান।

প্রথম সেটে খেলার ফলাফল প্রায় নিশ্চিত। হাওয়া, অনিয়ন্ত্রিত কন্ডিশন—দু’জনই ছন্দ খুঁজে পাচ্ছিলেন না। ব্রেক আদানপ্রদান হয়েছে বারবার। আলকারাজ কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণ তুলে নেন। ড্রপ শট, বেসলাইন উইনার—সবই প্রায় নিখুঁত। কিন্তু তীব্র চ্যালেঞ্জের মুখেও সিনার ভেঙে পড়েননি। ৬-৫ পিছিয়ে থেকে সার্ভ ধরে রাখেন। তারপর টাইব্রেকে নিজের প্রথম সার্ভকে অস্ত্র বানান। শেষ পয়েন্টে আলকারাজের ডবল ফল্ট—সেখানেই প্রথম সেট পকেটে পুরে ফেলেন সিনার। আর ঠিক এখানেই ম্যাচের ভিত তৈরি হয়ে যায়।

দ্বিতীয় সেটের শুরুতেও ছন্দে আলকারাজ। ৩-১ এগিয়ে যান। মনে হচ্ছিল খেলায় ফিরে আসবেন। ঠিক তখনই পাল্টা ঝড়। টানা চার গেম জিতে নেন সিনার। র‍্যালিতে নিয়ন্ত্রণ, নির্ভুল শট নির্বাচন… সব কিছুই একসঙ্গে ক্লিক করে। যার ফলে ম্যাচের গতি যায় বদলে। শেষে সার্ভ করতে নেমে কোনও ভুল করেননি। চ্যাম্পিয়নশিপ পয়েন্টও হাতে আসে আলকারাজের ভুলে। আর লড়াই সেখানেই শেষ।

আজকের জয়ের গুরুত্ব শুধু ট্রফিতে নয়। এই প্রথম ক্লে কোর্টে মাস্টার্স জিতলেন সিনার। ফিরলেন বিশ্ব ক্রমতালিকার এক নম্বরে। কিছুদিন আগে হাতে এসেছে ‘সানশাইন ডবল’। আর এবার মন্টে কার্লো—এই কীর্তি এতদিন শুধুমাত্র নোভাক জকোভিচের ঝুলিতে ছিল। টানা চারটি মাস্টার্স ১০০০ শিরোপা… প্যারিস, ইন্ডিয়ান ওয়েলস, মায়ামির পর মন্টে কার্লো। ইয়ানিক সিনার সাফ সাফ বুঝিয়ে দিলেন, এই মুহূর্তে টেনিস দুনিয়ায় সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড় তিনিই।

ম্যাচ শেষে আলকারাজ সিনারকে প্রশংসায় ভরিয়ে দেন। বলেন, ‘এই কীর্তি কতটা কঠিন, আমি নিজে বুঝেছি। তুমি যা করছ, তা অবিশ্বাস্য।’ আপাতত এ লড়াই থামছে না। বরং, আরও জোরালো হতে চলেছে। সিনার বনাম আলকারাজের ‘সিনকারাজ’ দ্বৈরথই এখন বিশ্ব টেনিসের ভবিষ্যৎ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী