ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজশাহীতে নিসচার ট্রাফিক ক্যাম্পেইন, সড়ক নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির উদ্যোগ

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৯:২৮:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৯:২৮:৩৩ অপরাহ্ন
রাজশাহীতে নিসচার ট্রাফিক ক্যাম্পেইন, সড়ক নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির উদ্যোগ রাজশাহীতে নিসচার ট্রাফিক ক্যাম্পেইন, সড়ক নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির উদ্যোগ
সড়ক নিরাপত্তায় জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে ট্রাফিক সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় নগরীর লক্ষ্মীপুর মোড়ে নিসচা রাজশাহী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু। তার নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ও সড়কযোদ্ধারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, কর্মসূচির অংশ হিসেবে সাধারণ জনগণ, পথচারী ও যানবাহন চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে চালকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

এছাড়া ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে লক্ষ্মীপুর মোড়ে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করেন নিসচার নেতাকর্মীরা। তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কর্মসূচিতে সড়কযোদ্ধা মো. রুহুল হাসান পলাশ ও আমিনুল ইসলাম ডলারের তত্ত্বাবধানে অংশ নেন মো. জলিম উদ্দিন, শুকতারা হোসেন জয়, সবুজ আলী, মৌসুমী, নাদিয়া সুলতানা, নিরব ও উজ্জলসহ অনেকে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ