ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাণীশংকৈলে দেওয়াল চাপায় শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ০৮:১০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ০৮:১০:৫৯ অপরাহ্ন
রাণীশংকৈলে দেওয়াল চাপায়  শিশুর মৃত্যু রাণীশংকৈলে দেওয়াল চাপায় শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা এলাকায় দেওয়াল চাপা পড়ে মোবাশ্বিরা নামের ৩ বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উত্তর পার্শ্বে ভান্ডারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোবাশ্বিরা রাণীশংকৈল ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক মনজুর আলমের শিশু কন্যা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে মোবাশ্বিরা বাড়ির গেটের পাশে আরও কয়েকজন শিশুর সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় গেট সংলগ্ন একটি জরাজীর্ণ ও দুর্বল দেওয়াল হঠাৎ তাদের ওপর ধসে পড়ে। অন্য শিশুরা সরে যেতে পারলেও মোবাশ্বিরা দেওয়ালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

এসময় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়। এঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া । 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী