ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নিয়ামতপুরে পুলিশ দেখে মাদক ব্যবসায়ী দিলেন ভৌঁ-দৌড়, পড়লেন কাদাতে, অতঃপর...

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ০৮:১৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ০৮:১৬:৫৫ অপরাহ্ন
নিয়ামতপুরে পুলিশ দেখে মাদক ব্যবসায়ী দিলেন ভৌঁ-দৌড়, পড়লেন কাদাতে, অতঃপর... নিয়ামতপুরে পুলিশ দেখে মাদক ব্যবসায়ী দিলেন ভৌঁ-দৌড়, পড়লেন কাদাতে, অতঃপর...
পুলিশ দেখে মাদক ব্যবসায়ী দিলেন ভৌঁ-দৌড়। দৌড়াতে গিয়ে পড়ে যান জমির কাদাতে। সারা গায়ে কাদা মেখে পালাতে গেলে পুলিশ সদস্যরা তাঁকে ঘিরে ধরেন। এবার পুলিশের হাত থেকে বাঁচতে ওই মাদক ব্যবসায়ী নিজের পরনের লুঙ্গি খুলে ফেলেন। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশ সদস্যরাই তাঁকে লুঙ্গি পরান। তারপর গ্রেপ্তার করেন। এসময় তাঁর কাছ থেকে ১০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। 

গতকাল সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া বাজারে এমন ঘটনা ঘটেছে। 

গ্রেপ্তার হওয়া ওই মাদক ব্যবসায়ীর নাম পারভেজ রহমান(২৯)। বাবার নাম আব্দুল কাদের। বাড়ি মান্দা উপজেলার আইড়পাড়া এলাকায়। পারভেজ ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) চাঁদ আলী।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বাহাদুরপুর ইউনিয়নে মাদক ও ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তারের অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ওই কারবারির তথ্যটি পায় পুলিশ। গ্রেপ্তারের উদ্দেশ্যে বরিয়া বাজার এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড় দেয় কারবারি। পরে তাকে আটক করে পুলিশ। দেহ তল্লাশি করে তাঁর কোমর হতে ১০টি ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ। 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন,  মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী