ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

অস্থিসন্ধির ব্যথায় ভুগছেন, শুধু জুতো নয় কোন অভ্যাস বদলে ফেলা দরকার?

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ০৯:১২:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ০৯:১২:০২ অপরাহ্ন
অস্থিসন্ধির ব্যথায় ভুগছেন, শুধু জুতো নয় কোন অভ্যাস বদলে ফেলা দরকার? ছবি: সংগৃহীত
বয়স্ক মানুষেরা যেমন অস্থিসন্ধির ব্যথায় কষ্ট পান, তেমনই কমবয়েসিদের মধ্যেও এই ধরনের ব্যথার সমস্যা দেখা যায়। শোয়া-বসার ভুল ভঙ্গি থেকে শরীরচর্চার ধরন— এমন অনেক ছোটখাটো বিষয়ই এই সমস্যা বাড়িয়ে দিতে পারে। এমনই কয়েকটি ভুল অভ্যাস নিয়ে সতর্ক করলেন ব্যথা নিয়ন্ত্রণ নিয়ে কাজ করা চিকিৎসক কুণাল সুদ। ভুল হয় কখন—

শরীরচর্চার ভুলভ্রান্তি: শরীরচর্চার সময় পেশিতে চোট লেগে যায়, অস্থিসন্ধিতেও ব্যথা হয়। তার কারণ, চিকিৎসক বলছেন সঠিক ভাবে গা গরম বা ওয়ার্ম আপ না করা। বেশি শ্রমসাপেক্ষ শরীরচর্চার আগে শরীরেরও প্রস্তুতির দরকার হয়। ওয়ার্ম আপ হল সেই প্রস্তুতি পর্ব। এতে শরীরের তাপমাত্রা বাড়ে, রক্ত সঞ্চালন ভাল হয়, শরীরচর্চার সময় চোট পাওয়ার ঝুঁকি কমে।

৫ দিন শরীরচর্চার পর এক বা দুই সপ্তাহ বিরতি দিয়ে আবার কেউ শরীরচর্চা শুরু করলেন। প্রথম দিনেই বেশি শ্রমসাপেক্ষ ব্যায়াম করতে গেলে চোট পাওয়ার সম্ভাবনা বাড়ে। তার ফলে অস্থিসন্ধিতে ব্যথা হতে পারে। চিকিৎসকের পরামর্শ, বিরতি দিয়ে শরীরচর্চা করলে ধাপে ধাপেই করতে হবে, শরীরকে সইয়ে। আচমকা অতিরিক্ত শ্রমসাপেক্ষ শরীরচর্চা করার প্রবণতা বিপজ্জনক হতে পারে।

টানা বসে থাকা: দীর্ঘ ক্ষণ বসে থেকে কাজ বা বয়স্কদের চলাফেরা না করার অভ্যাসেও সমস্যা বাড়ে। বসে থাকলে রক্ত সঞ্চালন কমে যায়। হাঁটু, কোমরের নড়াচাড়া হয় না বলে সাইনোবিয়াল ফ্লুইডের (অস্থিসন্ধি পিচ্ছিল রাখতে সাহায্য করে) সঞ্চালনও কমে যায়। এই তরল তরুণাস্থি মজবুত রাখার জন্য দরকার। হাঁটাচলা করলে তা সঠিক ভাবে সারা শরীরে সরবরাহ হয়। কিন্তু তা না হলে, বা একই ভাবে বসে বা শুয়ে থাকলে পেশিও শক্ত হয়ে যায়। ফলে দেহের ভার গিয়ে পড়ে অস্থিসন্ধির উপরে। তার ফলে ব্যথা হয়।

সঠিক জুতো: ক্রমাগত উঁচু হিল পরার অভ্যাসে পায়ে ব্যথা হয়। আবার জুতোর কুশনিং ঠিক না থাকলেও তা শরীরের ভারসাম্য রাখতে পারে না, ফলে অস্থিসন্ধিতে চাপ পড়ে এবং ব্যথা হয়। হিল জুতো দীর্ঘ সময় পরে থাকলে দীর্ঘ ক্ষণ গোড়ালি উঁচু হয়ে থাকে, অঙ্গ-প্রত্যঙ্গের সমন্বয় নষ্ট হয়। ব্যথা হয় অস্থিসন্ধিতে।

সাপ্লিমেন্ট: ব্যথা হতে পারে ভিটামিন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের অভাব হলেও। হাড় যদি ক্ষয়ে যায়, যন্ত্রণা হবেই। কোলাজেন কার্টিলেজ মেটাবলিজ়মে সাহায্য করে অস্থিসন্ধির ব্যথা প্রতিরোধ করে। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রদাহ কমায়। প্রদাহের কারণেও অনেক সময় ব্যথা বাড়ে। সে ক্ষেত্রে সাপ্লিমেন্ট খেতে হবে, তবে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেই।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী