ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

অপুর জায়গা ফের বুবলীর দখলে!

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ১২:৪৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ১২:৪৩:৩৫ অপরাহ্ন
অপুর জায়গা ফের বুবলীর দখলে! ছবি: সংগৃহীত
ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা প্রেশার কুকার নিয়ে দর্শক ও সমালোচকদের আগ্রহ এখনো তুঙ্গে। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় চার নায়িকার উপস্থিতি শুরু থেকেই দর্শকের কৌতূহল বাড়িয়েছিল। তবে মুক্তির পর সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন নাজিফা তুষি, যিনি তার অভিনয় দিয়ে আলাদা করে নজর কেড়েছেন।

এদিকে সিনেমাটি ঘিরে নতুন করে আলোচনায় এসেছে আরেকটি তথ্য। গণমাধ্যম সূত্রে জানা গেছে, শবনম বুবলী যে চরিত্রে অভিনয় করেছেন, সেই চরিত্রটির জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল নায়িকা অপু বিশ্বাসকে। তবে তিনি সেই প্রস্তাবে রাজি হননি।

অপু বিশ্বাসের ঘনিষ্ঠ সূত্রের দাবি, চরিত্রটির উপস্থাপন ও গল্প তার পছন্দ না হওয়ায় তিনি সিনেমাটি প্রত্যাখ্যান করেন। পরে সেই একই চরিত্রে অভিনয় করেন শবনম বুবলী।

তবে চলচ্চিত্র অঙ্গনে এটি প্রথম ঘটনা নয়। এর আগেও অপু বিশ্বাসের ছেড়ে দেওয়া কিছু প্রজেক্টে কাজ করেছেন বুবলী। বিশেষ করে বসগিরি সিনেমাতেও প্রথমে অপু বিশ্বাস যুক্ত থাকলেও পরে তিনি সরে দাঁড়ান। আর সেই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক ঘটে বুবলীর।

এছাড়া রংবাজ সিনেমাকে কেন্দ্র করে দুই নায়িকার মধ্যে জটিলতার গুঞ্জনও দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। ফলে প্রেশার কুকার ঘিরে নতুন তথ্য সামনে আসায় পুরনো আলোচনা আবারও ফিরে এসেছে।

তবে সিনেমা সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, কোনো প্রজেক্টে একাধিক শিল্পীর কাছে প্রস্তাব যাওয়া চলচ্চিত্রে স্বাভাবিক বিষয়। গল্প ও চরিত্র পছন্দ হলে শিল্পীরা কাজ করেন, না হলে তা ফিরিয়ে দেন। এতে অস্বাভাবিক কিছু নেই।

সব মিলিয়ে প্রেশার কুকার শুধু পর্দার গল্প নয়, পর্দার বাইরের ঘটনাপ্রবাহ নিয়েও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সিনেমাটিতে শবনম বুবলী ও নাজিফা তুষির পাশাপাশি আরও অভিনয় করেছেন স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। নায়কবিহীন এই সিনেমাটি ঢাকার চার নারীর সংগ্রাম, সামাজিক চাপ ও ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের গল্প তুলে ধরেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ