ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমিকের সঙ্গে সম্পর্কের কোন তিক্ত স্মৃতি ভাগ করে নিলেন অনুপমা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ: রিজভী ‘নিজেকে অন্ধভক্ত বলতে গর্ববোধ করি’, ঈশার কথায় আবেগপ্রবণ কঙ্গনা কলকাতায় হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুদাসপুরে ৮ কোটি টাকা ব্যয়ে দুটি সড়ক নির্মাণের উদ্বোধন গুরুদাসপুরে ৩৩৪ পরিবার পেল ৫ মেট্রিকটন চাল রাজশাহীতে রোমোর আহ্বায়ক হুজাইফা, সদস্য সচিব তুহিন রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১ লালপুরে যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন

শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, দুইজনকে পিটিয়ে হত্যা

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ১২:৪৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ১২:৪৬:৪৬ অপরাহ্ন
শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, দুইজনকে পিটিয়ে হত্যা প্রতিকী ছবি
মানিকগঞ্জে ভুট্টাখেত থেকে এক শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পিটুনিতে দুই ভাই নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকায় ঘটনাটি ঘটে।

হতাহতরা হলেন—বনপারিল গ্রামের ইজিবাইকচালক পান্নু মিয়া (৪৫) ও তার ভাই ফজলু মিয়া (২৮)। এ ঘটনায় পান্নু মিয়ার ছেলে নাজমুল (২০) গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে বনপারিল গ্রামের দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেওয়া হয় এবং এলাকায় মাইকিং করে খোঁজাখুঁজি চালানো হয়। কিন্তু দীর্ঘ সময়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাখেতে হাত-পা বাঁধা অবস্থায় আতিকার মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির কানে থাকা স্বর্ণের দুল ও গলার চেইন লুটের উদ্দেশে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ ঘটনার পরপরই উত্তেজিত জনতা এ ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার বাবা-ছেলেসহ তিনজনকে আটক করে মারধর করা হয়। এতে অটোচালক পান্নু মিয়া (৩৮) ও তার ভাই ফজলু (২৮) নিহত হন। গুরুতর অবস্থায় পান্নু মিয়ার ছেলে নাজমুলকে (২০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে গণপিটুনির ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা