ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

‘এত দিনে হয়তো সন্তান হয়ে যেত’

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০১:০২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০১:০২:৫৫ অপরাহ্ন
‘এত দিনে হয়তো সন্তান হয়ে যেত’ ছবি: সংগৃহীত
কঙ্গনা রনৌতের জীবনে প্রেম এসেছে একাধিক বার। যদিও কোনও সম্পর্কই স্থায়ী হয়নি। হৃতিক রোশনের সঙ্গেও সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল তাঁর। তবে তাঁদের সম্পর্কের জল আদালত পর্যন্ত গড়ায়! ধীরে ধীরে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে মনোনিবেশ করেছেন অভিনেত্রী। সাংসদও হয়েছেন। তার পর থেকেই শোনা যায়, সহকর্মী ও সাংসদ চিরাগ পাসোয়ানের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। এ বার সেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন কঙ্গনা।

প্রায় ১৪ বছর আগের কথা। ‘মিলে না মিলে হম’ ছবিতে জুটি বাঁধেন কঙ্গনা ও চিরাগ। এই ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগের। সেই সময় নাকি তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কও ছিল। যদিও মাঝে নাকি ছাড়াছাড়ি হয়ে যায়। তার পর সংসদে ফের দেখা দু’জনের। সংসদ ভবনে একাধিক বার দু’জনকে দেখা গিয়েছে। কখনও একসঙ্গে গল্প করছেন, কখনও আবার একে অপরকে দেখে থমকে গিয়েছেন, ছবি তুলেছেন একসঙ্গে। ফলে স্বাভাবিক ভাবেই চর্চা শুরু হয় তাঁদের সম্পর্ক নিয়ে। অনেকে বলেন, জীবনে অনেক আঘাত পেয়ে রাজনীতিবিদ চিরাগকেই শেষ পর্যন্ত মন দিলেন কঙ্গনা! তবে সে সব জল্পনা উড়িয়ে দিয়েছেন কঙ্গনা।

অভিনেত্রী বলেন, ‘‘চিরাগের সঙ্গে কিছু নেই। আমি আর চিরাগ ভাল বন্ধু। বহু বছর আগে আমরা একসঙ্গে ছবি করেছিলাম। আমার সঙ্গে ওর সম্পর্ক থাকলে এত দিনে সন্তান হয়ে যেত।’’

‘মিলে না মিলে হম’ ছবিতে চিরাগ ব্যাডমিন্টন খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তার প্রেমিকা অনীশার চরিত্রে দেখা গিয়েছিল কঙ্গনাকে। প্রায় এক দশক আগের এই ছবিটি নজর কাড়তে পারেনি দর্শকের। ভরাডুবি হয় বক্সঅফিসে। এই ব্যর্থতার দায় নিয়েও কঙ্গনা বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। অন্য দিকে, রাজনীতির ময়দানে যোগ দেন চিরাগ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী