ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

কোটি টাকা ক্ষতিপূরণের দাবি তামান্না ভাটিয়ার

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০১:৪১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০১:৪১:৫৪ অপরাহ্ন
কোটি টাকা ক্ষতিপূরণের দাবি তামান্না ভাটিয়ার ছবি: সংগৃহীত
দিন দিন জনপ্রিয়তা বেড়েছে তামান্না ভাটিয়ার। খ্যাতি যত বেড়েছে তত বেশি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন তামান্না। মাসকয়েক আগে দক্ষিণের জনপ্রিয় একটি সাবান প্রস্তুতকারক সংস্থার প্রচার দূত হিসাবে নিযুক্ত হন তিনি। ৬.২ কোটি টাকার চুক্তি হয় তাঁর সঙ্গে ওই সংস্থার। কিন্তু এর মাঝে তামান্নাকে নিয়ে শুরু হয় বিতর্ক। যদিও নিজেদের রাজ্যে ওই বিজ্ঞাপন নিয়ে যে অসন্তোষ শুরু হয় তাতে শেষমেশ সেখান থেকে তামান্নার মুখ সরিয়ে দিতে বাধ্য হয় ওই সংস্থা। তার পরেই ১ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হন অভিনেত্রী।

মাদ্রাজ উচ্চ আদালত অবশ্য অভিনেত্রীর সেই আবেদনটি খারিজ করে দিয়েছে। অভিনেত্রীর সঙ্গে সাবান সংস্থার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তারা অনুমতি ছাড়াই অভিনেত্রীর মুখ ব্যবহার করেছেন, এই মর্মেই মামলা করেন তামান্না। তাঁর দাবি, ২০০৮ সালের ৭ অক্টোবর ওই সাবান সংস্থার সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হন তিনি, যার জেরে সংস্থার সাবানের মোড়কে তার ছবি ব্যবহার করার চুক্তি হয়। যার মেয়াদ ছিল ২০০৯ সালের ৬ অক্টোবর পর্যন্ত। মেয়াদ শেষ হওয়ার পরে নতুন করে ওই সাবান প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তি হয়নি। অভিনেত্রীর যুক্তি, যদিও ওই সংস্থা তাঁর অনুমতি ছাড়াই তাদের পণ্যে তাঁর ছবি ব্যবহার করে চলেছে।

তিনি দাবি করেন, ক্রমাগত এই ব্যবহারের ফলে তাঁর ভাবমূর্তির ক্ষতি হয়েছে। অভিনেত্রী ১ কোটি টাকা ক্ষতিপূরণ চান। যদিও সংস্থাটি যে যুক্তি দেখিয়েছে তাতে তিনি এই ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য নন। বিচারপতি জানিয়েছেন, ক্ষতিপূরণ পাওয়ার জন্য যে নথি তামান্না জমা দিয়েছেন সেগুলি যুক্তিসঙ্গত নয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী