ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

রুয়েটে অনুষ্ঠিত হলো এআই কার্নিভাল: প্রযুক্তিতে উদ্ভাবনের মঞ্চে শিক্ষার্থীদের সৃজনশীল পদচারণা

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৯:৩০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৯:৩০:৪২ অপরাহ্ন
রুয়েটে অনুষ্ঠিত হলো এআই কার্নিভাল: প্রযুক্তিতে উদ্ভাবনের মঞ্চে শিক্ষার্থীদের সৃজনশীল পদচারণা রুয়েটে অনুষ্ঠিত হলো এআই কার্নিভাল: প্রযুক্তিতে উদ্ভাবনের মঞ্চে শিক্ষার্থীদের সৃজনশীল পদচারণা
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ অনুষ্ঠিত ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সভিত্তিক উদ্ভাবন ছিল কেন্দ্রবিন্দুতে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের হলরুমে আয়োজিত দিনব্যাপী এ কার্নিভালে রাজশাহী জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে আগত ৩৯টি দল অংশ নেয়। সকাল ৯টা থেকে শুরু হওয়া প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা তাদের নিজস্বভাবে তৈরি এআই ও রোবোটিক্স প্রজেক্ট উপস্থাপন করে, যা দর্শনার্থী ও বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে।

প্রদর্শনীর সময় বিচারকমণ্ডলী প্রতিটি প্রকল্প ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলাপচারিতার মাধ্যমে তাদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও বাস্তবায়ন প্রক্রিয়া মূল্যায়ন করেন। শিক্ষার্থীরাও আত্মবিশ্বাসের সঙ্গে তাদের কাজের ব্যাখ্যা তুলে ধরে, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

বিকাল ৩টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। তিনি তার বক্তব্যে Nelson Mandela-এর একটি উক্তি উল্লেখ করে বলেন, “আমরা কখনো হারি না; হয় আমরা জিতি, নয়তো শিখি।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগ্রহের ক্ষেত্রগুলোতে এখন থেকেই মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি নেতৃত্বগুণ ও প্রশ্ন করার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এ প্রতিযোগিতায় বিজয়ী শীর্ষ তিনটি দল আন্তর্জাতিক পর্যায়ে নেপালে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। পাশাপাশি সকল অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের ডিইআইইডি প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর মন্জুর শাহরিয়ার এবং রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। তারা শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা ও উদ্ভাবনী চর্চায় উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যৎ প্রস্তুতির দিকনির্দেশনা প্রদান করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন, সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে কার্যকর ভূমিকা রাখছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২