ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

মতিহারে বাংলা নববর্ষ উপলক্ষে (Rupa-16) পরিবারের মিলনমেলা

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৯:৩৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৯:৩৭:৫১ অপরাহ্ন
মতিহারে বাংলা নববর্ষ উপলক্ষে (Rupa-16) পরিবারের মিলনমেলা মতিহারে বাংলা নববর্ষ উপলক্ষে (Rupa-16) পরিবারের মিলনমেলা
‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ এই প্রত্যয়ে শুরু হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পুরোনো বছরের ব্যর্থতা ও ক্লান্তিকে বিদায় জানিয়ে নতুন স্বপ্ন ও সম্ভাবনার প্রত্যাশায় রাজশাহীর বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এরই অংশ হিসেবে মহানগরীর মতিহার থানার কাজলা অক্ট্রয় মোড়ে রুপা সিক্সটিন (Rupa-16) পরিবারের উদ্যোগে দিনব্যাপী বর্ণিল আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানান রুপা সিক্সটিনের বাসিন্দারা। ভবনটির অধিকাংশ ফ্ল্যাট মালিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এছাড়াও এখানে বসবাস করেন ব্যাংক কর্মকর্তা, প্রকৌশলী ও চিকিৎসক।

নববর্ষ উপলক্ষে রাজশাহীবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভবনের বাসিন্দা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। তাঁদের মধ্যে রয়েছেন প্রফেসর ড. ফারজানা পারভীন, রুমানা জান্নাত, শাকিলা হোসেন, নাজনিন সুমনা, প্রফেসর ড. মর্জিনা খাতুন, শাকিলা ইসলাম, প্রফেসর ড. শাহনাজ বেগম, প্রফেসর ড. সোনিয়া শারমিন খান, শারমিন হুদা নূপুর, প্রফেসর ড. আমজাদ হোসেন, প্রফেসর ড. মতিয়ার রহমান, প্রফেসর ড. তোফাজ্জল হোসেন, প্রফেসর ড. আমীরুল ইসলাম, প্রফেসর ড. আসাদুল হক, প্রফেসর ড. নূরুল মোমেন এবং অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম। তিনি বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি (বিপিএস)-এর নির্বাচিত সহ-সভাপতি।

অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম বলেন, মুঘল সম্রাট আকবরের আমলে প্রবর্তিত ফসলি সন থেকেই বাংলা সনের সূচনা। সময়ের পরিক্রমায় এটি বাঙালির অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। গ্রামীণ মেলা, হালখাতা ও ˆচত্রসংক্রান্তির গণ্ডি পেরিয়ে নববর্ষ এখন শহর-গ্রামের সবার প্রাণের উৎসব।

তিনি আরও বলেন, বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। জাতিসত্তার পরিচয়কে ধারণ করে সকল সংকীর্ণতা পরিহার করে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।

আয়োজনে অংশ নেওয়া বাসিন্দারা জানান, এমন সম্মিলিত উদযাপন পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। নতুন বছরে শান্তি, সমৃদ্ধি ও মানবকল্যাণের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী