ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ১০:৪১:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ১০:৪১:৫৬ অপরাহ্ন
তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র রাশেদ প্রধান কর্তৃক তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করে ছাত্রদল। মহানগরীর বাটার মোড়ে শুক্রবার (১৭ এপ্রিল) রাতে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় আন্দোলনের নেতৃত্বদানকারী নিউ গভ. ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ওয়াসিফ বলেন, রাশেদ প্রধান দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে লক্ষ্য করে আপত্তিকর ও অশালীন মন্তব্য করে আসছেন। আমরা গণতান্ত্রিক চর্চা ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থেকে সবসময় সংলাপের মাধ্যমে পরিস্থিতি সমাধানের চেষ্টা করেছি। কিন্তু দুঃখজনকভাবে তার বক্তব্যের ধরণ দিন দিন সীমা অতিক্রম করছে, যা রাজনৈতিক শিষ্টাচার ও সৌহার্দ্য নষ্ট করছে।

সম্প্রতি তারেক রহমানকে নিয়ে দেওয়া তার বক্তব্য সম্পূর্ণভাবে অনাকাঙ্ক্ষিত এবং রাজনৈতিক শালীনতার পরিপন্থী। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এমন বক্তব্যে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আমরা লক্ষ্য করেছি, দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তার দৃশ্যমান কোনো ইতিবাচক ভূমিকা নেই। অথচ হঠাৎ করে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে তিনি ব্যক্তিগত উদ্দেশ্য এবং আলোচনায় থাকার চেষ্টা করছেন যা রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলতে পারে।

আমরা তাকে সতর্ক করছি ভবিষ্যতে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য থেকে বিরত থাকতে হবে। অন্যথায়, উদ্ভূত পরিস্থিতির দায়ভার তাকেই বহন করতে হবে।

এ সময় বোয়ালিয়া থানা (পশ্চিম) ছাত্রদলের যুগ্ম-আহবায়ক প্রান্ত চৌধুরী, নিউ গভ. ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা ওমর ইব্রাহিম রিয়ান, ছাত্রনেতা ওসামা দুদায়েভ, কামরুজ্জামান কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ আল সাঈদ সাইফ, পদ্মা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আমি, সহ-সভাপতি ফিরোজ সহ মহানগর এবং ইউনিটের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা অনতিবিলম্বে রাশেদ প্রধানকে আইনের আওতায় আনার দাবি জানান এবং এ ধরনের বক্তব্য ভবিষ্যতে সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী