ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ইরানি হামলায় জ্বলছে ইসরাইল

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০২:১১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০২:১১:১৯ অপরাহ্ন
ইরানি হামলায় জ্বলছে ইসরাইল ছবি: সংগৃহীত
ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ইসরায়েলের নতুন চারটি স্থানে আঘাত হেনেছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র দেশটির উপকূলীয় শহর হার্জলিয়ায় একটি ফাঁকা বাসে আগুন ধরিয়ে দেয় এবং একটি আটতলা ভবন ক্ষতিগ্রস্ত করে।

ইসরায়েলের সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজের বরাত দিয়ে আজ মঙ্গলবার (১৭ জুন) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় জরুরি সেবা সংস্থাগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, এই ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হার্জলিয়া ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি শহর, যেখানে অনেক বেসামরিক আবাসিক ও বাণিজ্যিক ভবন রয়েছে। হামলার পরপরই দমকল বাহিনী এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে ক্ষয়ক্ষতির পুরো মাত্রা এখনো নির্ধারণ করা যায়নি।

এই হামলার মধ্য দিয়ে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার মাত্রা আরও বেড়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী