ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজশাহী নৃত্য উন্নয়ন সংস্থার নতুন কমিটি গঠন: অরণ্য কুসুম সভাপতি, তুষার সাধারণ সম্পাদক

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৬:৩১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৬:৩১:৪৭ অপরাহ্ন
রাজশাহী নৃত্য উন্নয়ন সংস্থার নতুন কমিটি গঠন: অরণ্য কুসুম সভাপতি, তুষার সাধারণ সম্পাদক রাজশাহী নৃত্য উন্নয়ন সংস্থার নতুন কমিটি গঠন: অরণ্য কুসুম সভাপতি, তুষার সাধারণ সম্পাদক
রাজশাহীতে নৃত্যশিল্পের বিকাশ ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে রাজশাহী নৃত্য উন্নয়ন সংস্থা’র নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে অরণ্য কুসুমকে সভাপতি এবং মোহাম্মদ আলী হাসান তুষারকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এছাড়াও সংগঠনের কার্যক্রমকে সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ ফয়সাল মাহমুদ ফরিদ ও মোঃ ফরহাদ হোসেন আদনান।

সংগঠন সূত্রে জানানো হয়েছে, নৃত্যকলার প্রসার এবং সংশ্লিষ্ট উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। 

কমিটির নতুন দায়িত্বশীলরা ইতোমধ্যে রাজশাহীর সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন সৃজনশীল ও উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করেছেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, নবগঠিত এই কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রমে নতুন জোয়ার আসবে এবং স্থানীয় নৃত্যশিল্পীরা তাদের মেধা বিকাশের আরও ভালো সুযোগ পাবেন।

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যদের নাম যাচাই-বাছাই শেষে অল্প কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

নতুন এই নেতৃত্বের হাত ধরে রাজশাহীর সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ