ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজশাহী চেম্বার নির্বাচনে পরিচালক পদে মাওলানা রুহুল আমিনের বিশাল জয়

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৬:৪২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৬:৪২:৩১ অপরাহ্ন
রাজশাহী চেম্বার নির্বাচনে পরিচালক পদে মাওলানা রুহুল আমিনের বিশাল জয় রাজশাহী চেম্বার নির্বাচনে পরিচালক পদে মাওলানা রুহুল আমিনের বিশাল জয়
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আরসিসিআই) নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটের ব্যবধানে বিশাল জয় অর্জন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ও বাংলাদেশের প্রথম সারির ইসলামী বক্তা মাওলানা মোঃ রুহুল আমিন। তার এই বিজয়ে রাজশাহীর ব্যবসায়ী মহলে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে।

সূত্র মতে, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছিল অত্যন্ত জমজমাট। একাধিক শক্তিশালী প্রার্থীর ভিড়ে মাওলানা রুহুল আমিন তার সততা ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে ভোটারদের মন জয় করতে সক্ষম হন। নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই তার সমর্থক ও সাধারণ ব্যবসায়ীরা এক আনন্দ মিছিলে ফেটে পড়েন এবং তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

বিজয় পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত পরিচালক মাওলানা রুহুল আমিন বলেন, এই বিজয় আমার একার নয়, এটি রাজশাহীর পুরো ব্যবসায়ী সমাজের। আমার ওপর যে আস্থা ও ভরসা আপনারা রেখেছেন, আমি কাজের মাধ্যমে তার যথাযথ মর্যাদা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, নতুন বিনিয়োগ আকৃষ্ট করা এবং চেম্বারের কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করাই হবে আমার প্রধান লক্ষ্য। বিশেষ করে রাজশাহীর ব্যবসা-বাণিজ্যের প্রসারে আমি তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং আধুনিক কর্মপরিকল্পনা গ্রহণে কাজ করে যাব।

রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী নেতারা মনে করছেন, মাওলানা রুহুল আমিনের মতো একজন দক্ষ ও দূরদর্শী ব্যক্তি পরিচালক নির্বাচিত হওয়ায় রাজশাহী চেম্বার অব কমার্স আরও শক্তিশালী হবে। তার নেতৃত্বে স্থানীয় ব্যবসা ও শিল্প খাতে ইতিবাচক পরিবর্তনের ধারা সূচিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সংগঠন হিসেবে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসায়ীদের অধিকার আদায়ে দীর্ঘকাল ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

নতুন এই নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও একধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ