ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রক্তাক্ত অবস্থায় মায়ের মরদেহের পাশে রাত কাটাল শিশু আবির

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৮:১৯:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৮:১৯:৪২ অপরাহ্ন
রক্তাক্ত অবস্থায় মায়ের মরদেহের পাশে রাত কাটাল শিশু আবির রক্তাক্ত অবস্থায় মায়ের মরদেহের পাশে রাত কাটাল শিশু আবির
ভোলায় গভীর রাতে ঘরে ঢুকে ঘুমন্ত এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনায় আহত হয়েছেন ৮ বছরের শিশু। শুক্রবার (১৭ এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটে।

এদিকে, নিজের ক্ষত-বিক্ষত শরীর নিয়ে মায়ের মরদেহের পাশে রাত কাটিয়েছে শিশুটি। পরে, ভোরে ঘর থেকে বেরিয়ে তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। এরপর, তাকে ভোলা সদর হাসপাতালে নেয়া হয়।

নিহত নাছিমা বেগম (৪০) ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামের শরীফ সর্দার বাড়ির প্রবাসী মো. আল আমিনের স্ত্রী।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে মাদরাসাপড়ুয়া ছেলে আবিরকে নিয়ে ঘুমিয়ে পড়েন গৃহবধূ নাসিমা বেগম। পরে রাতের আঁধারে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনাটি দেখে ফেলায় ছেলে আবিরকেও কুপিয়ে আহত করে তারা। পরে ভোরে আবির ঘর থেকে বের হয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। এরপর তাকে হাসপাতালে নেয়া হয়।

আহত শিশু আবির জানায়, রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। সে চিৎকার করলে তাকেও আঘাত করা হয়।  রক্তাক্ত অবস্থায় ঘরের দরজা বন্ধ করে সারারাত একাই সে মায়ের মরদেহের পাশে বসে ছিল।

ভোলা মডেল থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. জিহাদ নামে এক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের করা হবে। পুরো বিষয়টি তদন্ত চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী