ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ চিরকুটে প্রধান শিক্ষককে দায়ী করেছিলেন সাহাদুল হক; তদন্তের আশ্বাস প্রশাসনের রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

‘মা হওয়ার ক্ষমতা না থাকলে, চুপ করে থাকুন’! পত্রলেখার ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষ, কড়া জবাব উর্ফীর

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৯:৪২:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৯:৪২:৫২ অপরাহ্ন
‘মা হওয়ার ক্ষমতা না থাকলে, চুপ করে থাকুন’! পত্রলেখার ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষ, কড়া জবাব উর্ফীর ‘মা হওয়ার ক্ষমতা না থাকলে, চুপ করে থাকুন’! পত্রলেখার ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষ, কড়া জবাব উর্ফীর
নায়িকা মানেই তাঁর মাথার চুল থেকে পায়ের নখ, সব হতে হবে নিখুঁত। চেহারা হবে ছিপছিপে। এমনই মনে করেন দর্শকের একাংশ। না হলে যে রক্ষে নেই। সেই কারণেই কোনও অভিনেত্রীর চেহারায় সামান্য বদল ঘটলেই নানা ধরনের মন্তব্যের সম্মুখীন হতে হয় তাঁদের। পত্রলেখার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। সন্তান জন্ম দেওয়ার পরে ভারী হয়েছে শরীর। প্রকাশ্যে আসতেই কটাক্ষের শিকার। এ বার তাঁর হয়ে চাঁচাছোলা উত্তর দিলেন নেটপ্রভাবী উর্ফী জাভেদ।

গত নভেম্বরে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। তার পরে সে ভাবে প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে। অনেক দিন পরে পত্রলেখাকে বাইরে দেখেই অবাক অনেকে। বিশেষত অভিনেত্রীর চেহারার পরিবর্তন যেন একেবারেই মেনে নিতে পারছে না দর্শকের একাংশ। তাই পত্রলেখার চেহারা নিয়ে নানা ধরনের মন্তব্য উড়ে এসেছে। ইতিমধ্যেই ট্রোলারদের জবাব দিয়েছেন অভিনেত্রী। এ বার তাঁর চেহারা নিয়ে কটাক্ষের জবাব দিলেন উর্ফী। তিনি বলেন, ‘‘আপনাদের মাথার ঠিক আছে তো? কোনও মহিলার মা হওয়ার পরে ওজন বৃদ্ধি পাওয়া মানে তিনি সুস্থ আছেন। তাই সন্তানের জন্ম দেওয়ার পরে কোনও মায়ের চেহারা নিয়ে, তাঁকে লজ্জিত বোধ করানোর অভ্যাস ছাড়ুন। একটা মানুষের জীবনে দায়িত্ব বেড়েছে। এর মধ্যে আপনারা চুলচেরা বিশ্লেষণ করবেন? যাঁদের মা হওয়ার ক্ষমতা নেই, তাঁরা চুপ করুন।’’

মা হওয়ার পরে ওজন বৃদ্ধি নিয়ে সমস্যায় পড়েছিলেন বিপাশা বসু থেকে নেহা ধুপিয়া, স্বরা ভাস্করের মতো অভিনেত্রীরাও। কটাক্ষের শিকার হয়েছিলেন তাঁরাও। পত্রলেখাকে নিয়ে এমন আলোচনায় গর্জে উঠেছেন তাঁরাও। নেহা লেখেন, ‘‘কারও শরীর নিয়ে মন্তব্য করাটা বন্ধ করুন। বিশেষ করে একজন নতুন মায়ের ক্ষেত্রে, যিনি নিজের গর্ভে একটি শিশুকে বড় করেছেন এবং নিজের সর্বস্ব দিয়ে সেই জীবনকে লালন করছেন। তাই বিচার করার আগে নিজের চিন্তাভাবনা ঠিক করুন।’’ মেয়ে রাবিয়ার জন্মের পরে স্বরাকেও ওজন বৃদ্ধি নিয়ে নানা কথা শুনতে হয়। স্বরা বলেন, ‘‘এমনটা অবিশ্বাস্য নয় যে, নতুন মায়েদের এই ধরনের মূর্খতার সম্মুখীন হতে হচ্ছে। নিজের শরীর নিয়ে কারও কাছে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই, বিশেষ করে মায়েদের তো কখনওই কোনও কিছুর কৈফিয়ত দেওয়া উচিত নয়। বোকাদের কথায় মন খারাপ কোরো না।’’

যাঁরা কটাক্ষ করেছেন, তাঁদের উদ্দেশে পত্রলেখা নিজেই লেখেন, ‘‘এক দিকে সন্তানের জন্ম দিয়েছি। সঙ্গে আবার দুটি ছবির প্রযোজনাও করেছি। এগুলো খুব একটা সহজ কাজ বলে আমার মনে হয় না। এর মধ্যে ওজন ঝরাতে পারলে কি আমি তা করতাম না?” সবাইকে তিনি অনুরোধ জানিয়েছেন, যেন সকলে একটু নমনীয় হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার