ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

অভ্যুত্থানে ভোটাধিকার ফিরেছে, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন হবে: প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৭:৫৮:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৭:৫৮:৩৪ অপরাহ্ন
অভ্যুত্থানে ভোটাধিকার ফিরেছে, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন হবে: প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত
জনগণের রায়ে সররকার গঠন করে বিএনপি তার দেয়া প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়নের চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২১ এপ্রিল) বগুড়া সফরের অংশ হিসেবে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
 
প্রধানমন্ত্রী বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কার কমিশনে নিজেদের প্রস্তাব তুলে ধরেছে বিএনপি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মতের অমিল থাকবে স্বাভাবিক, সেই কমিশন থেকে বেরিয়ে এসে কোন কোন বিষয়ে একমত-দ্বিমত তা আমরা জানিয়েছি। পরে সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছে। হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে বলতে চাই, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি। কিন্তু কিছু রাজনৈতিক দল সংসদে ও সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করে বক্তব্য দিচ্ছে।
 
বিগত সরকারের দুর্নীতির তথ্য তুলে ধরে তিনি আরও বলেন, ভোটাধিকার হরণ করেছিল ফ্যাসিস্ট সরকার। গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। দেশের মানুষ সেই হরণকরা ভোটাধিকার ফিরিয়ে এনেছে। বিগত ১২ ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগ করে জনগণ পাঁচবছর দেশের দায়িত্ব দিয়েছে বিএনপিকে।
 
নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় বিএনপি কাজ করছে উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচনে প্রতিশ্রুতি ছিল বিএনপির, সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে নারীদের সাবলম্বী করতে ফ্যামিলিকার্ড দিয়েছে, কৃষককার্ড দিয়ে বাস্তবায়ন করা হচ্ছে ধীরে ধীরে। ১০হাজার টাকা ঋণ মওকুফ করা হয়েছে ১২ লাখ কৃষকের। ধর্মীয় গুরুদের সম্মানি দেয়া হয়েছে। জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবারও বাস্তবায়ন হচ্ছে।  বিএনপি যে কথা দিয়েছিল, পর্যায়ক্রমে সেই কাজগুলো বাস্তবায়ন শুরু করেছে সরকার। এগুলো সবই খেটেখাওয়া মানুষের জন্য। এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে দেশের খেটেখাওয়া মানুষের উপকার হবে।
 
এ সময় স্বল্পখরচে বিদেশে কর্মসংস্থানের বিষয়ে শিগগিরই সরকার সুখবর দেবে বলেও জানান তিনি।
 
তারেক রহমান বলেন, বেগম জিয়া ২০৩০ ভিশন দিয়েছিলেন, কীভাবে দেশকে সাজাতে চান। সেই ধারাবাহিকতায় ৩১দফা দিয়েছিল বিএনপি রাষ্ট্রমেরামতের রূপরেখা দিয়ে।
 
ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি উল্লেখ করে তিনি আরও বলেন, যারা সংস্কারের কথা বলে, তারা নারীর অধিকার ও স্বাধীনতা নিয়ে কথা বলেন না। তারা নানা সমস্যার কথা বলছে না, শুধু সংবিধান সংবিধান নিয়ে কথা বলছে।
 
পরে তিনি বগুড়া বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর স্থাপনের আশ্বাস দিয়ে সবার কাছে দোয়া চান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী