ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

দাফনের আগে বন্ধুর কবরে লুটিয়ে পড়ে আরেক বন্ধুর মৃত্যু

  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৮:১০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৮:১০:৩৯ অপরাহ্ন
দাফনের আগে বন্ধুর কবরে লুটিয়ে পড়ে আরেক বন্ধুর মৃত্যু ছবি: সংগৃহীত
চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরই লুটিয়ে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরেক বন্ধু। সোমবার (২০ এপ্রিল) দুপুরে ফরিদগঞ্জ পৌরসভার কেরোয়া গ্রামে এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন: একই এলাকার আবুল হাশেম রাঢ়ী (৯০) ও বাচ্চু পাটওয়ারী (৮৫)।

এ বিষয়ে আবুল হাশেমের প্রতিবেশী মুমিন হোসেন পাটওয়ারী ও ইব্রাহিম খলিলসহ আরও বেশ কয়েকজন জানান, দুই বন্ধুর সম্পর্ক দীর্ঘদিনের। একজন ছিলেন কাঠমিস্ত্রি। আরেকজন মসজিদের মুয়াজ্জিন। একসঙ্গে চলাফেরা, বসে গল্প করা। আবার একসঙ্গেই মৃত ব্যক্তিদের কবর খুঁড়তেন তারা। তাদের দুজনের কবর খোঁড়ার সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। 

রোববার (১৯ এপ্রিল) রাতেও বাড়ির সামনের দোকানে একসঙ্গে বসে চা খেয়েছেন তারা। শুধু তাই নয়, আজ সোমবারও একসঙ্গে মসজিদে ফজরের নামাজ আদায় করেছেন। কিন্তু তার কয়েক ঘণ্টা পর তাদের একজন বাচ্চু পাটোয়ারী বার্ধক্যজনিত কারণে মারা যায়। বন্ধুর এমন মৃত্যুর সংবাদ পেয়ে দাফনের জন্য অপর বন্ধু আবুল হাশেম কবর খুঁড়ছিলেন। এ সময় তিনি সেই কবরেই লুটিয়ে পড়ে মৃত্যুকে আলিঙ্গন করেন।

এ বিষয়ে আবুল হাশেমের ছেলে জহির হোসেন বলেন, ‘বাবা ও প্রতিবেশী চাচা দুজনই ঘনিষ্ঠ বন্ধু। একসঙ্গেই সময় কাটাতেন এবং মানুষের মৃত্যু হলে জান্নাতের আশায় দুজনেই বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ে দিতেন। আজ সকালে আমার বাবার বন্ধু বাচ্চু পাটোয়ারী চাচা মারা যান। বাবা কিছুক্ষণ কান্না করে তারপর বন্ধুর কবর খুঁড়তে গোরস্থানে যান।’

তিনি আরও জানান, তার জানামতে তারা উভয়েই এই অঞ্চলের শতাধিক কবর খুঁড়েছেন। কিন্তু বন্ধুর কবর খুঁড়তে গিয়ে তিনি নিজেই কবরের মধ্যেই মৃত্যুবরণ করেন। বাদ জোহর দুজনের জানাজা শেষে আলাদাভাবে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। আমার বাবা ও চাচার জন্য দোয়া কামনা করছি।

অন্যদিকে, বাচ্চু পাটোয়ারীর ভাতিজা  হুমায়ুন পাটোয়ারী বলেন, ‘আবুল হাশেম চাচাসহ বাচ্চু চাচার কবর খুঁড়ছিলাম। কবর খোঁড়ার শেষ পর্যায়ে হঠাৎ করেই হাশেম কাকা কবরে শুয়ে পড়েন। পরে তাড়াহুড়ো করে ওপরে উঠিয়ে দেখি তিনি নেই।’

এ বিষয়ে স্থানীয় রাসেল, আবু তাহেরসহ অনেকেই জানান, দুই বন্ধু ভিন্ন পেশার হলেও তাদের চলাফেরা ছিলো একসঙ্গে। তাদের দুজনের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী